বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:০৯

রামপালে প্রকল্প প্রতিহতে কর্মসূচি দিচ্ছে জাতীয় সম্পদ রক্ষা কমিটি

রামপালে প্রকল্প প্রতিহতে কর্মসূচি দিচ্ছে জাতীয় সম্পদ রক্ষা কমিটি

শীর্ষবিন্দু নিউজ: রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প প্রতিহত করতে লাগাতার কর্মসূচি অব্যহত রাখবে তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। প্রধানমন্ত্রী গতকাল কুষ্টিয়ার ভেড়ামাড়ায় এ প্রকল্পের উদ্বোধন করলেও জনমতকে উপেক্ষা করে এর কার্যক্রম বেশ আগেই শুরু করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ।

তাৎক্ষনিক গণমাধ্যমকে দেয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, এর বিরুদ্ধে আমরা গতকাল আমাদের অবস্থান স্পষ্ট করেছি। আজ জাতীয় কমিটির সভায় রামপাল প্রকল্প প্রতিহত করার জন্য লাগাতার কর্মসূচি দেয়া হবে। এই প্রকল্পের বিরুদ্ধে সংগ্রাম শুধু জাতীয় কমিটির কাজ নয়। এ দাবিতে পরিবেশবাদী, বিজ্ঞানী, সামাজিক বিভিন্ন সংগঠনও লাগাতার কর্মসূচি পালন করবে। এটা একটা জাতীয় ইস্যু। এর বিরুদ্ধে সবাই সোচ্চার রয়েছে বলে তিনি উল্লেখ করেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026