শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ইন্সট্রাগ্রাম একাউন্টে আমিরাত এয়ারলাইন্স জানিয়েছে ২০২০ সাল থেকে তারা গ্লাস স্কাইলাউঞ্জ চালু করতে যাচ্ছে।
এ ধরনের বিমানের কাঠামো কাঁচের তৈরি হওয়ায় তা আকাশে চারপাশের দৃশ্য স্বচ্ছভাবে দেখা যাবে। প্রথমবারের মত আমিরাত এধরনের বিমান সেবা চালু করতে যাচ্ছে বলে তাতে ব্যাপক সাড়া দেন উৎসাহী যাত্রীরা।
অবশ্য অল্প কিছুক্ষণ পর তারা বুঝতে পান এয়ারলাইন্সটি এপ্রিল ফুল উপলক্ষে তাদের শুভাকাঙ্খীদের সঙ্গে মশকরা করেছে।
বিশ্বের সবচেয়ে বড় এ এয়ারলাইন্সটি এপ্রিল ফুল উপলক্ষে এধরনের মশকরা বিশ্বাসযোগ্য করে তুলতে তাদের ইন্সট্রাগ্রাম এ্যাকাউন্টে গ্লাস স্কাইলাউঞ্জ সম্বলিত বিমানটির বেশ কয়েকটি ছবি পোস্ট করে।
গত বছর আমিরাত এপ্রিল ফুল উপলক্ষে মশকরা হিসেবে ট্রিপল-ডেকার বা তিনতলা বিশিষ্ট উড়োজাহাজ এপিআর০০১ চালুর ঘোষণা দিয়েছিল।
ওই ধরনের কল্পিত বিমানের ছবিতে সুইমিংপুল, খেলার মাঠ, জিম ও পার্কের ছবিও দেখানো হয়েছিল। পরে আমিরাত এয়ারলাইন্সের এধরনের অভিনব পোস্টে অনেক হাস্যরসে মেতে ওঠেন।