রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:৩৭

সতেরো হাজার লেবার সদস্যের পদত্যাগ: নেপথ্যের কারণ ইহুদি বিদ্বেষ

সতেরো হাজার লেবার সদস্যের পদত্যাগ: নেপথ্যের কারণ ইহুদি বিদ্বেষ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: গত তিন মাসে ব্রিটেনের লেবার পার্টি ছেড়েছে ১৭ হাজার সদস্য। ইহুদি বিদ্বেষের কারণেই এসব সদস্য রাজনৈতিক দলটির সঙ্গে সম্পর্ক ত্যাগ করে।

সোমবার টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য দিয়ে বলা হয়েছে, কুড়িটি ফেসবুক গ্রুপ অন্তত ২ হাজার মন্তব্যে ইহুদি বিদ্বেষ নিয়ে বক্তব্য রেখেছে। এসব মন্তব্যে লেবার পার্টির নেতা জেরেমি করবিনকে সমর্থন দেওয়া হয়।

করবিনের প্রতি আহবান জানানো হয়েছে এসব ফেসবুক গ্রুপকে বন্ধ করে দেওয়ার জন্যে। টাইমস এর প্রতিবেদনে আরো বলা হয় গত এক সপ্তাহে শতাধিক সদস্য লেবার পার্টি ত্যাগ করেছে।

গত কয়েক বছর ধরেই ব্রিটেনের লেবারপার্টির বিরুদ্ধে ইহুদি বিদ্বেষের অভিযোগ উঠছে। ২০১৬ সালে ব্যারিষ্টার শামি চক্রবর্তীর নেতৃত্বে এ নিয়ে একটি তদন্ত শুরু হয়।

লেবারপার্টির শীর্ষ নেতাদের ইহুদি বিদ্বেষ ধরনের মন্তব্য নিয়ে এমন ধরনের তদন্ত প্রয়োজন হয়। তবে তদন্তে দেখা যায় লেবার পার্টির নেতাদের এধরনের বক্তব্য অনিয়মিত ছিল।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026