শীর্ষবিন্দু নিউজ: পূর্ব লন্ডনে বাঙ্গালী পাড়ার ব্রমলি বাই বো এলাকার সেন্ট লিওনার্ড স্ট্রিটে ১৬ বছর বয়সী এক কিশোরকে ছুরিকাঘাত করেছে দুস্কৃতিকারীরা।
গুরুতর আহত ঐ কিশোরকে রবিবার বিকালে ছুরিকাঘাত করা হয়। তাকে সাথে সাথে হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশংকাজনক।
এ ঘটনার সাথে জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ। পুলিশ আহত ও গ্রেফতারকৃতদের নাম প্রকাশ করেনি। তবে এ ঘটনায় আরো তথ্য আহবান করেছে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে।
এ ব্যাপারে কারো কিছু জানা থাকলে সহযোগিতার আহবান জানিয়েছে মেট পুলিশ।