শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৩

স্ক্রিপালকে প্রয়োগকৃত নার্ভ এজেন্ট রাশিয়ায় তৈরি কিনা নিশ্চিতে অপারগ বিজ্ঞানীরা

স্ক্রিপালকে প্রয়োগকৃত নার্ভ এজেন্ট রাশিয়ায় তৈরি কিনা নিশ্চিতে অপারগ বিজ্ঞানীরা

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্রিটেনের মাটিতে সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়ার ওপর প্রয়োগকৃত শক্তিশালী রাসায়নিক নার্ভ এজেন্ট এ-২৩৪ যা নোভিচক নামেও পরিচিত সেটি রাশিয়ার তৈরি কিনা নিশ্চিত করতে অপারগ বলে জানায় বৃটিশ বিজ্ঞানীরা।

যদি ও মস্কো বরাবরই এ হামলায় তাদের সম্পৃক্ততা না থাকার দাবি জানিয়ে আসছে। ডিফেন্স সায়েন্স এন্ড টেকনোলজি ল্যাবরেটরি-ডিএসটিএল প্রধান গ্যারি এটকেনহেড গণমাধ্যমকে জানান আমরা এবিষয়ে এখনপর্যন্ত নিশ্চিত যে প্রয়োগিত রাসায়নিক নোভিচক একটি মিলিটারি-গ্রেড নার্ভ এজেন্ট। তবে, আমরা এর উৎস নির্ধারণ করিনি।

এছাড়া, এর বিষয়ে যাবতীয় বৈজ্ঞানিক তথ্য সম্পর্কে সরকারকে অবগত করা হয়েছে। এটকেনহেড বলেন, আমাদের দায়িত্ব বৈজ্ঞানিক প্রমাণাদি সরকারকে সরবরাহ করা।

আর আমরা তা করেছি। ব্যবহৃত নার্ভ এজেন্টের সুনির্দিষ্ট ধরন সম্পর্কে আমরা সম্পূর্ণ নিশ্চিত হতে পেরেছি। তবে, নার্ভ এজেন্টটি কোথায় প্রস্তুত হয়েছে সেটি জানা আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না।

প্রসঙ্গত, গত ৪ মার্চ ব্রিটেনের স্যালিসবুরিতে দ্বৈত গুপ্তচর সের্গেই ও তার মেয়ে ইউলিয়ার ওপর নার্ভ এজেন্ট হামলার ঘটনা ঘটে।

এর প্রেক্ষিতে, ডাউনিং স্ট্রিট থেকে রাশিয়ার দিকে অভিযোগের আঙ্গুল তুলে তাদের ২৩ রুশ কূটনীতিককে বহিষ্কার করাসহ গত তিন দশকের মধ্যে কঠোরতম নিষেধাজ্ঞা আরোপ করে দেশটি।

এছাড়া, ইইউ, ন্যাটো ও যুক্তরাষ্ট্রসহ ২৭টি দেশ যুক্তরাজ্যের সাথে সংহতি জানিয়ে ১৫০ রুশ কূটনীতিককে বহিষ্কার করে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026