মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭

মামলায় শেষ পর্যন্ত জেলেই যেতে হলো বলিউড ভাইজানকে: জেলে পাবেন সাধারণ খাবার ও বিছানা

মামলায় শেষ পর্যন্ত জেলেই যেতে হলো বলিউড ভাইজানকে: জেলে পাবেন সাধারণ খাবার ও বিছানা

বিনোদন ডেস্ক: কৃষ্ণসার হরিণ শিকার মামলায় শেষ পর্যন্ত জেলেই ঢুকতে হল সালমান খানকে। অন্তত বৃহস্পতিবার রাতটা হোটেলেই থাকতে হবে সালমানকে।

জোধপুর সেন্ট্রাল জেলের ডিআইজি বিক্রম সিং স্পষ্টই জানিয়ে দিয়েছেন, তারকা হলেও কোনও অতিরিক্ত সুবিধা দেওয়া হবে না সলমনকে। তাঁকে দেওয়া হবে সাধারণ খাবার এবং বিছানা।

এর আগেও এই মামলায় জেল খাটতে হয়েছিল সালমানকে। সেবার নোংরা শৌচাগার নিয়ে অভিযোগ তুলেছিলেন,  এবার অবশ্য বিক্রম আগেভাগেই বলে দিয়েছেন, শৌচাগার নিয়ে কেউই অভিযোগ করতে পারবেন না। কারণ শৌচাগার যথেষ্ট পরিচ্ছন্ন আছে।

রাজস্থান হাই কোর্টে এবার জামিনের আবেদন করতে হবে সালমানের আইনজীবীকে। আদালত থেকেই কারাগারে নিয়ে যাওয়া হয় সালমানকে। দৃশ্যতই বিধ্বস্ত লাগছিল তাঁর শরীরী ভাষা।

ভারতের একটি আদালত ১৯৯৮ সালে দুটি কৃষ্ণসার প্রজাতির হরিণ শিকার মামলায় বলিউড সুপারস্টার সালমান খানকে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের জেল দিয়েছে । একই সঙ্গে তাকে দশ হাজার রুপি জরিমানা করা হয়েছে। রায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর তাকে জেলে নেয়া হচ্ছে বলে জানা গেছে।

তবে তিনি আপিল করতে পারবেন। তাকে অন্তত পাঁচদিন জেলে থাকতে হতে পারে বলে জানিয়েছে বিবিসি বাংলা। এদিকে কৃষ্ণসার হত্যা মামলার রায় ঘোষণার আগের দিনই যোধপুরে পৌঁছন সালমান খান।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026