বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৪৬

১৮ এপ্রিল থেকে সিনেমা হল চালু হচ্ছে সৌদি আরবে

১৮ এপ্রিল থেকে সিনেমা হল চালু হচ্ছে সৌদি আরবে

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: রাজধানী রিয়াদে আগামী ১৮ এপ্রিল থেকে চালু হচ্ছে সৌদি আরবের প্রথম সিনেমা হল। সৌদি রাজপরিবার নিষেধাজ্ঞা তুলে নেয়ার ৩৫ বছর পর দেশটিতে সিনেমা হল চালু হচ্ছে।

সৌদির মানুষ হলে গিয়ে সর্বশেষ সিনেমা দেখেছে ১৯৭০-এর দশকে। এর পর ইসলামি নেতাদের চাপে সিনেমা হলগুলো বন্ধ হয়ে যায়।

সম্প্রতি নিষেধাজ্ঞা তুলে নিয়ে সৌদি আরবজুড়ে সিনেমা হল চালুর সিদ্ধান্ত নেয় রাজপরিবার। এর অংশ হিসেবে এ মাসে রিয়াদে প্রথম সিনেমা হল চালু হচ্ছে। আগামী পাঁচ বছরে সৌদির ১৫ শহরে ৪০টি সিনেমা হল খোলা হবে।

এ জন্য বিশ্বের সবচেয়ে বড় সিনেমা হল চেইন আমেরিকান মুভি ক্লাসিকস বা এএমসির সঙ্গে চুক্তি হয়েছে সৌদি আরবের। বিনোদনের নানা উৎসে হাজার হাজার কোটি ডলার বিনিয়োগের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হচ্ছে।

বহুদিনের কঠোর নিয়মকানুন সম্প্রতি শিথিল করতে শুরু করেছে সৌদি কর্তৃপক্ষ।

সিনেমা হলের পাশাপাশি আরও অনেক বিষয়ের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে দেশটি। এর মধ্যে একটি হল মেয়েদের গাড়ি চালানোর অনুমতি।

এ ছাড়া সম্প্রতি সৌদির এক শীর্ষ ধর্মীয় গুরু বলেছেন, সৌদি মেয়েদের বোরকার মতো পোশাক আবায়া পরিধানে কোনো বাধ্যবাধকতা নেই।

কিন্তু কেন সৌদি আরব তার নীতিমালায় পরিবর্তন আনছে?

বলা হচ্ছে, সৌদি সিংহাসনের উত্তরাধিকারী যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রভাবে এসব হচ্ছে।

তার ভিশন-২০৩০ অনুযায়ী, দেশটি সামাজিক সংস্কারের দিকে এগোচ্ছে। এর মাধ্যমে সৌদি আরবকে ভিন্ন পথে নিয়ে যেতে চান যুবরাজ সালমান। যে পথে আরও বেশি করে পশ্চিমা বিশ্বের স্বীকৃতি মিলবে।

সৌদি আরবের কিছু নীতিমালায় পশ্চিমা বিশ্বে অনেক দিন ধরেই সমালোচনা ছিল। নারী অধিকার তার একটি।

বিনোদনের কেন্দ্র চালু করার মাধ্যমে রক্ষণশীল সমাজ থেকে সরে আসার এক ধরনের নমুনা সম্ভবত দাঁড় করাতে চাইছে সৌদি আরব।

আর সে উদ্দেশ্যে এখন যুক্তরাষ্ট্রে আছেন যুবরাজ সালমান খান। মার্কিন বিনিয়োগ আকর্ষণের চেষ্টা চালাচ্ছেন তিনি।

আগামী পাঁচ বছরে বিনোদন খাতে হাজার হাজার কোটি ডলার খরচ করবে সৌদি আরব নিজেও।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026