শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৪৮

আল-আকসায় অবস্থান নিয়েছে দেড় হাজারেরও বেশি ইহুদি

আল-আকসায় অবস্থান নিয়েছে দেড় হাজারেরও বেশি ইহুদি

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ইহুদি ধর্মাবলম্বীদের উৎসব ‘পাসওভার’ উপলক্ষে অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গনে অবস্থান নিয়েছে দেড় হাজারেরও বেশি ইসরায়েলি ইহুদি।

রোববার থেকেই সেখানে জড়ো হতে শুরু করে তারা। বৃহস্পতিবার সশস্ত্র সেনাবেষ্টিত হয়ে প্রায় পাঁচশ’ ইসরায়েলি বসতি স্থাপনকারী আল আকসা মসজিদ প্রাঙ্গনে প্রবেশ করে। এদিকে, বিপুল সংখ্যক ইহুদি মসজিদ প্রাঙ্গনে অবস্থান নেয়ায় ফিলিস্তিনিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ খবর দিয়েছে আল জাজিরা।

খবরে বলা হয়, পাসওভার উৎসবকে কেন্দ্র করে বৃহস্পতিবার দিনের শুরুতে প্রায় পাঁচশ’ অবৈধ বসতি স্থাপনকারী আল মসজিদ প্রাঙ্গনে প্রবেশ করে।

পরে তারা ‘ডোম অব্য দ্যা রক’ মসজিদের কাছে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে। এসময় ইসরাইলের বিশেষ সশস্ত্র বাহিনী তাদের ঘিরে রাখে।

ফিলিস্তিনের রেলিজিয়াস এনডোনমেন্ট অথরিটির মুখপাত্র ফিরাস আল দিব বলেন, বৃহস্পতিবার কমপক্ষে ৪শত ৯১ জন অবৈধ বসতি স্থাপনকারী ইসরায়েলি আল আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে। এ নিয়ে গত রোববার থেকে মসজিদ প্রাঙ্গণে অবস্থান নেয়া ইহুদির সংখ্যা এক হাজার সাতশ ৩১ জনে পৌছেছে।

উল্লেখ্য, মুসলিম ও ইহুদিদের কাছে আল আকসা মসজিদ পবিত্র স্থান। পূর্বে এই মসজিদের নিয়ন্ত্রণ পুরোপুরি মুসলিমদের হাতে ছিল। তখন শুধু মুসলিমরাই নামায আদায় করতে পারতো। আর দিনের একটি নির্দিষ্ট সময়ে প্রার্থনার সুযোগ পেত ইহুদিরা। কিন্তু সে অবস্থার পরিবর্তন ঘটেছে।

এখন ইসরাইল মসজিদটিকে পুরোপুরিভাবে নিজেদের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করছে। ‘পাসওভার’ উৎসবকে কেন্দ্র করে মসজিদ প্রাঙ্গণে বিপুল সংখ্যক ইসরায়েলি জড়ো হওয়ার ঘটনায় ফিলিস্তিনিদের মধ্যে ভীতির সঞ্চার হয়েছে। তারা আশঙ্কা করছে, ইসরায়েলি উগ্রপন্থিরা পুরো মসজিদের নিয়ন্ত্রণ নেয়ার প্রচেষ্টা চালাতে পারে।

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, বৃহস্পতিবার সশস্ত্র সেনাবেষ্টিত হয়ে শত শত ইহুদি অধিকৃত পশ্চিম তীরের একটি বিতর্কিত ধর্মীয় স্থাপনা পরিদর্শন করে। এসময় সেখানকার নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর আক্রমণ করে তারা। কয়েক ডজন ফিলিস্তিনি তরুণ ইসরায়েলি বাহিনীর হামলা প্রতিহত করার চেষ্টা করে। কিন্তু টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় সেনারা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026