সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৭

আগুন নিয়ে খেলছে বৃটেন: রাশিয়ার অভিযোগ

আগুন নিয়ে খেলছে বৃটেন: রাশিয়ার অভিযোগ

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: রুশ গুপ্তচর হত্যা প্রচেষ্টার ঘটনায় বৃটেনের বিরুদ্ধে ভুয়া খবর ছড়ানোর অভিযোগ তুলেছে রাশিয়া।

দেশটি বলেছে, এসব ভুয়া খবর ছড়িয়ে বৃটেন আগুন নিয়ে খেলছে। দেশটিকে এর খেসারত দিতে হবে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে এই মন্তব্য করেন রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া। এ খবর দিয়েছে বিবিসি।

খবরে বলা হয়, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিশেষ বৈঠকে রাশিয়া অভিযোগ তুলেছে, বৃটেন ভয়ানক এক অপপ্রচারের যুদ্ধে নেমেছে।

রুশ রাষ্ট্রদূত বলেন, বৃটেনের মূল উদ্দেশ্য রাশিয়ার মর্যাদাহানি করা। তারা মনগড়া সব অভিযোগ তুলে রাশিয়াকে দোষারোপ করার চেষ্টার করছে।

তিনি বলেন, যে রাসায়নিক ব্যবহার করে সের্গেই স্ক্রিপালকে হত্যার চেষ্টা হয়েছিলো সেটি শুধু রাশিয়াতেই নয় আরো বহু দেশে প্রস্তুত হয়।

বৃটেনের উচিত ছিল আরো ভালো মানের গল্প তৈরি করা। তবে রাশিয়ার এই বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে বৃটেন। জাতিসংঘে নিযুক্ত বৃটিশ রাষ্ট্রদূত কােিরন পিয়ার্স বলেন, যে কোন তদন্তের জন্যই বৃটেন প্রস্তুত।

উল্লেখ্য, সম্প্রতি  বৃটেনের মাটিতে নার্ভ গ্যাস ব্যবহার করে এক সাবেক রুশ গুপ্তচরকে হত্যা প্রচেষ্টা চালানো হয়। এরপর থেকে এই ঘটনার জন্য রাশিয়াকে দুষছে বৃটেন। স্যালিসবারির একটি পার্কের বেঞ্চে অচেতন অবস্থায় ওই গুপ্তচর ও তার মেয়েকে পাওয়া যায়। গুপ্তচর সের্গেই স্ক্রিপাল নিজের দেশের তথ্য পাচার করতেন যুক্তরাজ্যকে। তাকে হত্যা চেষ্টার পর থেকে পশ্চিমা দেশগুলোর সাথে রাশিয়ার এক কূটনৈতিক লড়াই শুরু হয়েছে। মারাত্মক বিষাক্ত নার্ভ গ্যাসের নমুনা পাওয়া যাওয়ার পর তদন্ত চলছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026