বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৫০

স্মৃতি’র জীবন ধারাপাত নিপুণভাবে ফুটে উঠেছে অপ্রাকৃতিক প্রকৃতি নাটকে

স্মৃতি’র জীবন ধারাপাত নিপুণভাবে ফুটে উঠেছে অপ্রাকৃতিক প্রকৃতি নাটকে

নিউজ ডেস্ক: নাটকের মূখ্য চরিত্র ‘স্মৃতি’র জীবন ধারাপাত নিপুণভাবে ফুটে উঠেছে ‘অপ্রাকৃতিক প্রকৃতি’ নাটকে।

‘মানব’ চিরন্তন প্রেমের আহ্বানে অধরাকে পাবার আশায় সংসার ত্যাগী হয়, কিন্তু সংসারের মায়ামোহে আবার হয় ঘরমুখো। শত আয়োজন, শত প্রচেষ্টা ব্যর্থ হয় প্রকৃতি বিমুখ হলে। প্রকৃতি মাঝে মাঝে হয়ে উঠে অপ্রাকৃতিক।

আগামী ২৭ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে প্রদর্শিত হবে ড. মুকিদ চৌধুরী রচিত এ নাটকটি। দেশ নাট্যগোষ্ঠী প্রযোজিত এ নাটকটি নির্দেশনা দিয়েছেন ফখরুল হামিদ।

গেল জানুয়ারি মাসে মঞ্চে আসা এ নাটকটি এরই মধ্যে হবিগঞ্জে তিনটি সফল প্রদর্শনীর মধ্য দিয়ে সেখানকার দর্শক-সমালোচকদের মুগ্ধ করতে সমর্থ হয়েছে। তারই আলোকে এবার ঢাকার মঞ্চে প্রথমবারের মত প্রদর্শিত হবে

bty

দেশ নাট্যগোষ্ঠীর এই নবপ্রয়াস।

অনেকটা দেশজ ও রবীন্দ্র নাট্যধারার আদলে মঞ্চের পাদপ্রদীপের আলোয়ে নাটকটি উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। অস্পৃশ্য, অনাদৃত, অবহেলিত এক সন্তানহীন নারীর কাহিনী নিয়ে আবৃত হয়েছে ‘অপ্রাকৃতিক প্রকৃতি’। যেখানে নারীকে মনুষ্যত্বের সম্মানে উন্মুক্ত করা হয়েছে শিল্পের গহীনালোয়ে। নাটকে প্রকাশ পেয়েছে সন্তানহীন নারীদের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, দ্বন্দ্ব-সংঘাত প্রভৃতি।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন—হারোন সাঁই (রুপাই), জনি রানি দাস (স্মৃতি), প্রসেনজিৎ দেবনাথ (মানব), আল আমিন (অলক), শারমিন আক্তার (পদ্মশ্রী), শাহীন আহমেদ (যাদেব), যোশেফ হাবিব (কাকা), সিরাজুল ইসলাম (সাধু)। ভক্তবৃন্দ—মুখলিছুর রহমান ও মাখন মিয়া। কীর্তনীয়া—ফারুক দেওয়ান। নৃত্য—মিঠুন, রোদ্র, নয়ন, সন্দিপ। নৃত্য-পরিকল্পনা—সুজন চৌধুরী।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026