রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:৩৭

মোদির ব্রিটেন সফরপূর্বে বিক্ষোভে সহায়তা করবেন ব্রিটিশ এমপি

মোদির ব্রিটেন সফরপূর্বে বিক্ষোভে সহায়তা করবেন ব্রিটিশ এমপি

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্রিটেন সফরের কয়েকদিন আগে অনুষ্ঠিতব্য একটি বিক্ষোভ আয়োজনে সহায়তা করবেন ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ হাউজ অব লর্ডস এর সদস্য লর্ড নাজির আহমেদ।

রোববার করাচি প্রেস ক্লাবে দেয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রীর ব্রিটেন সফরের ২ দিন পূর্বে ১৭ এপ্রিল আমরা একটি বিক্ষোভ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি।

তিনি জানান দখলকৃত কাশ্মীরে ভারতের বর্বর আচরণের কারনে এই বিক্ষোভ। তিনি আরো জানিয়েছেন বিক্ষোভের অংশ হিসেবে ডাবল ডেকার বাস, গ্যাস বিল এবং টি-শার্টে ভারতের নৃশংসতার ছবি যুক্ত পোষ্টার লাগানো হবে।

লর্ড নাজির বলেছেন এই বিক্ষোভের জন্য কেউ কোন অর্থ প্রদান করছেনা। তিনি শুধু এই বিক্ষোভে সহায়তা করছেন। তিনি আরো জানিয়েছেন বিটেনে বসবাসরত শিখ সম্প্রদায়ও এই বিক্ষোভে অংশ নেবে।

লর্ড নাজির দাবী করেছেন কাশ্মীরেই তার বাড়ি ছিল। মোদি নির্বাচিত হবার পর থেকেই ভারতীয় নিরাপত্তা বাহিনী সেখানে সহিংসতা চালাচ্ছে। তিনি কাশ্মীর ইস্যুতে চুপ থাকার জন্য আন্তর্জাতিক সমপ্রদায়ের তীব্র ভাষায় সমালোচনা করেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026