শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৫১

এবার ফ্যাশন শো’র আয়োজন সৌদি আরবে

এবার ফ্যাশন শো’র আয়োজন সৌদি আরবে

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: গাড়ি চালানো, নারীদের স্টেডিয়ামে বসে খেলা দেখার অনুমতি, পুরুষের অনুমতি ছাড়াই ব্যবসা, সিনেমা, থিয়েটার, ব্যান্ড শোর পর এবার ফ্যাশন শোরও অনুমতি মিলছে সৌদি আরবে।

আগামী ১০ এপ্রিল থেকে সৌদি আরবের ইতিহাসে প্রথম ফ্যাশন সপ্তাহ শুরু হতে যাচ্ছে। রিয়াদের পাঁচ তারকা হোটেল রিটজ কার্লটনে এ ফ্যাশন শো হবে। আরব নিউজ।

চার দিনের ফ্যাশন শোতে আরব ডিজানাইরদের পাশাপাশি ইউরোপিয়ান ডিজাইনাররাও অংশ নেবেন।

‘আরব ফ্যাশন উইক রিয়াদ’ শীর্ষক এই আয়োজনে বিদেশিরা বেশ আগ্রহ দেখাচ্ছেন বলে জানিয়েছেন আয়োজক সংস্থা আরব ফ্যাশন কাউন্সিলের সৌদি চাপ্টারের পরিচালাক লায়লা ইসা আবুজায়েদ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026