বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:৪১

ব্রিটেনে স্কার্ট পড়তে পারবে বোর্ডিং স্কুলে ছাত্ররাও

ব্রিটেনে স্কার্ট পড়তে পারবে বোর্ডিং স্কুলে ছাত্ররাও

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ছাত্রীদের পাশাপাশি ছাত্ররাও চাইলে স্কার্ট পরতে পারবে। এমনই জানিয়ে দিল ব্রিটেনের বেসরকারি আপিংহ্যাম বোর্ডিং স্কুল।

ওই স্কুলের প্রধান শিক্ষক রিচার্ড ম্যালনি বলেছেন, ‘আমরা সম্বোধনের ক্ষেত্রেও বদল এনেছি। ছেলে বা মেয়ের বদলে পিউপিলস বলি।

তারা যদি অন্য লিঙ্গের মানুষের মতো আচরণ করতে চায়, তাহলে তাদের প্রতি আমাদের আমাদের সহানুভূতি থাকবে। আশা করি যে কোনও পিউপিল আমার কাছে এসে বলবে, আমরা এরকম, নিজেদের এভাবেই মেলে ধরতে চাই। আমরা এই ধরনের পোশাক পরতে চাই।

আপিংহ্যাম স্কুলের প্রাক্তন ছাত্র ব্রিটিশ টেলিভিশন ডিরেক্টর ক্রিশ্চিয়ান জেসেন বলেছেন, তাদের সময়ে স্কার্ট পরার সুযোগ থাকলে তিনি স্কার্টই পরতেন। সব স্কুলেই লিঙ্গ-নিরপেক্ষ পোশাক চালু করা উচিত।

ব্রিটেনের অনেক স্কুল লিঙ্গ-নিরপেক্ষ পোশাক চালু করেছে। তবে অনেক স্কুলেই এখনও ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদা পোশাক রয়েছে। এই ব্যবস্থার বদল চাইছেন জেসেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026