রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:৩৭

হাসপাতাল ছেড়েছেন সাবেক রুশ গুপ্তচর মেয়ে ইউলিয়া

হাসপাতাল ছেড়েছেন সাবেক রুশ গুপ্তচর মেয়ে ইউলিয়া

শীর্ষবিন্দু নিউজ: ব্রিটেনে রাসায়নিক হামলায় গুরুতর আহত সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপালের মেয়ে ইউলিয়া স্ক্রিপাল হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। সোমবার রাতে সলসব্যারি ডিস্ট্রিক্ট হাসপাতাল থেকে তাকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয় বলে এক প্রতিবেদনে জানাচ্ছে বিবিসি।

হাসপাতাল সূত্র জানিয়েছে, ‘ছাড়া পেলেও চিকিৎসা শেষ হয়ে যায়নি ইউলিয়ার। তার দ্রুত আরোগ্য লাভে আমরা উল্লেখযোগ্য অবস্থানে পৌঁছেছি।’ তবে তার ৬৬ বছর বয়সী বাবা এখনো হাসপাতালের নিবিড় পরিচর্যায় রয়েছেন। ইউলিয়ার চেয়ে তার শারীরিক অবস্থার পরিবর্তন অনেকটা ধীরে হচ্ছে বলেও জানিয়েছে তারা।

উল্লেখ্য, গত ৪ মার্চ যুক্তরাজ্যের সলসব্যারি শহরে একটি রেস্তোরাঁর বাইরে অচেতন অবস্থায় পাওয়া যায় সের্গেই স্ক্রিপাল এবং তার মেয়ে ইউলিয়া স্ক্রিপালকে। পরে জানা যায়, তারা বিষাক্ত রাসায়নিকে আক্রান্ত। সের্গেই স্ক্রিপাল রাশিয়ার গোয়েন্দা ছিলেন।

যুক্তরাজ্যের গোয়েন্দাদের কাছে রাশিয়ার গোপন তথ্য বিক্রি করে দিয়ে নিজ দেশের সঙ্গে প্রতারণা করেন তিনি। দ্বৈত প্রতিনিধি (ডাবল এজেন্ট) হিসেবে কাজ করার দায়ে ২০০৬ সালে রাশিয়ায় তার সাজা হয়। ২০১০ সালে গোয়েন্দা বিনিময়ের মাধ্যমে ছাড়া পেয়ে যুক্তরাজ্যে আশ্রয় নেন সের্গেই স্ক্রিপাল।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026