মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:১৬

রাশিয়া সম্পৃক্ততা ইস্যুতে মুলারকে সাহায্য করছে ফেসবুক

রাশিয়া সম্পৃক্ততা ইস্যুতে মুলারকে সাহায্য করছে ফেসবুক

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: ২০১৬ সালে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার মধ্যস্থতা বিষয়টি তদন্তে গঠিত স্পেশ্যাল কাউন্সিলর সাবেক এফবিআই প্রধান রর্বাট মুলারকে সহযোগিতা করছে ফেসবুক।

মঙ্গলবার ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ প্রথম যৌথ শুনানী চলাকালে মুলারকে সহায়তার বিষয়টি নিশ্চিত করেন।

জাকারবার্গ এখনো পর্যন্ত মুলারের তদন্তাধীন কমিটির মুখোমুখি হয়নি। তবে তার প্রতিষ্ঠানের পক্ষ থেকে অনেকেই কমিটির মুখোমুখি হয়েছে বলেও জানান তিনি। তবে তদন্ত বিষয়ে অন্য কোনো তথ্য দিতে রাজী হননি জাকারবার্গ।

এ প্রসঙ্গে তিনি বলেন, যেহেতু বিষয়টি তদন্তাধীন সেজন্য বিষয়টি নিয়ে সতর্ক থাকা প্রয়োজন।

এ সময় ৮৭ মিলিয়ন ফেসবুক ব্যবহারকারীর তথ্য অসদুপায়ে ক্যামব্রিজ এনালিটিকায় দেয়া প্রসঙ্গে বেশকিছু প্রশ্নের সম্মুখীন হন তিনি। এছাড়াও ব্যবহারকারীদের নিরাপত্তা ইস্যু নিয়ে তাকে প্রশ্ন করা হয়।

উল্লেখ্য, মার্কিন সিনেট জুডিশিয়ারি ও বাণিজ্য কমিটির যৌথ কমিটির শুনানিতে উপস্থিত হয়ে সাক্ষ্য দেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। মঙ্গলবার সন্ধ্যায় মার্কিন কংগ্রেসের প্রথমদিনের যৌথশুনানিতে অংশ নেন তিনি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026