বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:০৪

প্রথমবারের মতো সাইকেল প্রতিযোগিতায় সৌদি নারীরা

প্রথমবারের মতো সাইকেল প্রতিযোগিতায় সৌদি নারীরা

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: প্রথমবারের মতো সৌদি আরবে অনুষ্ঠিত হলো নারীদের সাইকেল প্রতিযোগিতা। ৪৭ জন নারী প্রতিযোগী এ খেলায় অংশ নেন।

গত মঙ্গলবার জেদ্দার কিং আব্দুল্লাহ সিটিতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতাটির আয়োজন করে সৌদি জেনারেল অথরিটি ফর স্পোর্টস।

বৃহস্পতিবার খেলাটিতে অংশ নেওয়া প্রতিযোগীদের নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম আল আরাবিয়া। অনলাইনটির প্রতিবেদনে বলা হয়, ১০ কিলোমিটার পর্যন্ত সাইকেলিং প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

সৌদি আরবে অনুষ্ঠিত এ প্রতিযোগিতাটি নারীদের জন্য দ্বিতীয় ক্রীড়া কর্মসূচি। এর আগে মক্কা নগরীতে সৌদি নারীদের জন্য প্রথম ম্যারাথন প্রতিযোগিতা আয়োজন করা হয়। সাইকেল প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীরা

আল আরাবিয়াকে জানান, এ ধরণের আয়োজনে অংশ নিতে পেরে তারা খুবই আনন্দিত। ভবিষ্যতে এ ধরণের আয়োজন আরও করা হবে বলে তারা আশাবাদী।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026