বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:৫৩

পাকিস্তানের গোয়াদর বন্দরে সিল্ক রোড বানাবে চীন

পাকিস্তানের গোয়াদর বন্দরে সিল্ক রোড বানাবে চীন

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: নতুন করে সেজে উঠতে চলেছে পাকিস্তানের গোয়াদর বন্দর। এজন্য কয়েক লাখ ডলারের উন্নয়ন প্রকল্প আনছে চীন। একবিংশ শতকে সেখানে একটি সিল্ক রোড করার পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে চীন ও পাকিস্তান। খবর কলকাতা২৪ এর।

আরব সাগরে অবস্থিত গোয়াদর বন্দরকে বলা হয় “গেট অফ উইন্ড।” এর কৌশলগত অবস্থানের জন্য পাকিস্তানের পরবর্তী ইকোনমিক হাব হিসেবে নির্বাচিত হতে চলেছে জায়গাটি। এই জায়গাটি চীন-পাকিস্তানের ইকোনমিক করিডোরের জন্য নির্বাচিত করা হয়েছে।

২০১৩ সালে ভারত মহাসাগরের সাহায্যে পশ্চিম চীনের সঙ্গে পাকিস্তানের যোগাযোগের জন্য এই প্রজেক্টের পরিকল্পনা করা হয়েছিল। বেজিংয়ের “One Belt One Road” প্রজেক্টের এটি একটি বড় অংশ। ৬৫টি দেশ এর সঙ্গে জড়িত আছে। আফ্রিকা, এশিয়া ও ইউরোপের মতো দেশে নেটওয়ার্ক বিস্তার করার জন্য উদ্যোগ নিয়েছে বেজিং।

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যোগাযোগ রাখতে এটি পাকিস্তানকে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে। গোয়ারের জন্য গোটা দেশ উপকৃত হবে। জানিয়েছেন গোয়াদর পোর্ট অথরিটির চেয়ারম্যান দোস্তান খান জামালদিনি।

এই জায়গার উন্নতি হলে বালোচিস্তানের সঙ্গে যোগাযোগ সহজ হয়ে যাবে। পাকিস্তানের এটি সবচেয়ে সংকটপূর্ণ এলাকা। সেখানে বিচ্ছিন্নতাবাদীরা দশকের পর দশক ধরে হিংসা চালাচ্ছে। জামালদিনি জানিয়েছেন, চিন তাদের খুব শক্তিশালী সহায়ক। চীনাদের সাহসিকতার তারিফ করেন তিনি।

গোয়াদরের ওপর অনেক দিন ধরেই নজর রাখবে চীন। সিঙ্গাপুরের একটি দলেরও নজর ছিল এই বন্দরের দিকে। কিন্তু ২০১৩ সালে চীনাদের কাছে পিছিয়ে যায় তারা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026