শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৫৫

কাজীটুলা ইউকে প্রবাসী কমিউনিটির সাধারন সভা অনুষ্ঠিত

কাজীটুলা ইউকে প্রবাসী কমিউনিটির সাধারন সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক: কাজীটুলা ইউকে প্রবাসী কমিউনিটির এক সাধারন সভা গত ১৬ এপ্রিল ২০১৮ সোমবার সংগঠনের সভাপতি জুবের আলমের চৌধুরীর সভাপতিত্বে আতিকুর রহমানের পরিচালনায় বার্মিংহামের এক রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

সভায় কাজীটুলা ইউকে প্রবাসী কমিউনিটির সদস্যবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় গত বছরের ইউকের ও বাংলাদেশের বিভিন্ন কার্যক্রম সংগঠনের সদস্যদের অবহিত করা হয়।

সভায় কাইয়ূম চৌধুরী‘র ভগ্নিপতি সিরাজুর রহমানের মৃত্যুতে মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়। একই সভায় সংগঠনের সদস্য- সূয়েব, সুমন, কচি ও জূবের, জুনেদ আলমের মাতার আশু রোগ মুক্তি এবং কাজীটুলার সকল মুরব্বীদের রোগ মুক্তির জন্য দোয়া করা হয়।  মোনাজাত পরিচালনা করেন বেলাল আহমদ বক্ত।

সভায় নিম্ন লিখিত সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়:

১. কাজীটূলার গরীব দূ:খী মানূষের জন্য রাম্বাদান আপিল ২০১৮ প্রস্তাব।

২. আগামী ২৩শে জুলাই ২০১৮ রোজ সোমবার কাজীটুলা ইউকে প্রবাসীর ঈদ পূর্ণমিলনী ও সাধারন সভা ইউকের Devon Exeter অনূষ্ঠিত হবে।

সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন- মূর্শেদ খান, মুজিবুর রহমান এপলো, হাফিজ রশিদ  রানু,  সাহেদ আহমদ, জুনেদ আলম চৌধুরী, কাইয়ূম চৌধূরী, এলাহী বকস এনাম, রোকনুজ্জামান কচি, তুহীন খান, মুজিবুর রহমান  মন্জু, আরিফ উদ্দিন, আসাদুজ্জামান সুমন, জামিল বক্ত, মোহাম্মদ হেলাল আলী ও খালেদ আহমদসহ অন্যান্যরা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026