শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ফের ব্রিটেনের যুবরাজ প্রিন্স উইলিয়াম ও তার পত্নী কেট মিডলটনের কোল আলোকিত করে আবারো এল তৃতীয় সন্তান।এটি তাদের দ্বিতীয় পুত্রসন্তান।
সোমবার ২৩ এপ্রিল বেলা ১১টার দিকে লন্ডনের সেন্ট ম্যারি হসপিটালে এ সন্তানের জন্ম দেন ডাচেস অব ক্যামব্রিজ কেট।
ডিউক ও ডাচেস অব ক্যামব্রিজ খ্যাত এ দম্পতির রাজপ্রাসাদ কেনসিংটন প্যালেস এক বিবৃতিতে জানিয়েছে, মা-ছেলে দুজনেই ভালো আছেন।
২০১১ সালে উইলিয়ামের সঙ্গে কেটের বিয়ে হয়। ২০১৩ সালের ২২ জুলাই এ দম্পতির কোলজুড়ে আসে তাদের প্রথম সন্তান প্রিন্স জর্জ।
এরপর ২০১৫ সালের ২ মে তাদের ঘর আলোকিত করে কন্যাসন্তান শার্লট এলিজাবেথ ডায়ানা।