সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৫০

বার্মিংহামে মহান স্বাধীনতা দিবসের সম্বর্ধনা সাড়ম্বরে অনুষ্ঠিত

বার্মিংহামে মহান স্বাধীনতা দিবসের সম্বর্ধনা সাড়ম্বরে অনুষ্ঠিত

বাংলাদেশ সহকারী হাই কমিশন, বার্মিংহাম-এর উদ্যোগে মঙ্গলবার ২৯শে মার্চ ২০১৮ তারিখে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে স্থানীয় রয়েল স্যুইট হলে এক সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সহকারী হাই কমিশনার জনাব মোহাম্মদ জুলকার নায়েন এবং তাঁর স্ত্রী আফসানা বুলবুল-এ আমন্ত্রণে অনুষ্ঠানে যুক্তরাজ্যের মহারাণীর পক্ষ থেকে ওয়েষ্ট মিডল্যান্ডেসের লর্ড লেফটেনেন্ট জনাব জন ক্রাবট্রি ওবিই, ভাইস লর্ড লেফটেনেন্ট বেভারলী লিন্ডসে ওবিই ওডি, হাই শেরিফ জনাব ক্রিস লওগ্রান, যুক্তরাজ্যের বিশিষ্ট রাজনৈতিক ব্যাক্তিত্ব জনাব জিম কুপার, ওয়েস্ট মিডল্যান্ডসের ডেপুটি মেয়র জনাব বব স্লেই ওবিই, বার্মিংহাম-এর ডেপুটি লর্ড মেয়র শফিক শাহ, সলিহাল, কভেন্ট্রী-এর লর্ড মেয়র, জবারী, ষ্ট্রাটফোর্ড-আপন-আভন, ওয়ালসল, স্যান্ডওয়েল, চিলতেনহাম-এর মেয়র, ওয়েষ্ট মিডল্যান্ডেসের ডেপুটি লেফটেনেন্ট, প্রাক্তন লর্ড লেফটেনেন্ট, করবী ও অন্যান্য সিটির ডেপুটি মেয়র, ওয়েষ্ট মিডল্যান্ডেসের পুলিশ প্রধান জনাব ডেব থম্পসনসহ যুক্তরাজ্যের স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশন ছাড়াও ভারত, স্পেন, ফিনল্যান্ড, লিথুনিয়া, ইতালী, অষ্ট্রিয়া, জামাইকা, লাটভিয়া, সাইপ্রাস, বেলজিয়াম, ফ্রান্স-এর স্থানীয় কুটনৈতিকবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলর, অধ্যাপক, ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ কমিউনিটির বিভিন্ন ব্যবসায়ী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া, মুক্তিযোদ্ধা, সামাজিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অনুষ্ঠানে অংশগ্রহন করেন।

বাংলাদেশের এবং যুক্তরাজ্যের জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সহকারী হাই কমিশনার জনাব মোহাম্মদ জুলকার নায়েন মহারানীর পক্ষ থেকে আগত লর্ড লেফটেনেন্টসহ সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছাসহ ধন্যবাদ জানিয়ে জাতির জনক বঙ্গবন্ধু এবং স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি স্বাধীনতা দিবসের পটভূমি উল্লেখপূর্বক দিবসটির তাৎপর্য বিশদভাবে তুলে ধরে জাতির পিতা বঙ্গবন্ধৃ শেখ মুজিবুর রহমান এবং সকল মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি সরকারের অর্জিত সাফল্য এবং বাংলাদেশকে আন্তর্জাতিক পরিমন্ডলে মর্যাদাশীল দেশ হিসেবে তুলে ধরার পরিকল্পনা উল্লেখ করে স্বাধীনতার সুফল সকল বাংলাদেশীর প্রাপ্তির নিমিত্তে বর্তমান সরকারের অব্যাহত নিরলস প্রচেষ্টার কথা তুলে ধরে বাংলাদেশের সাফল্যে প্রবাসীদের অবদান উল্লেখ করেন। ।

লর্ড লেফটেনেন্ট জনাব জন ক্রাবট্রি, ওবিই এবং হাই শেরিফ জনাব ক্রিস লওগ্রান বৃটেনের মহারাণীর পক্ষ থেকে সবাইকে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা জানান। তিনি বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশের অগ্রযাত্রায় সাফল্য কামনা করে বর্তমান বাংলাদেশ সরকারসহ প্রবাসী বাংলাদেশীদের প্রতি বৃটিশদের সমর্থনের কথা ব্যক্ত করেন। বার্মিহামের লর্ড মেয়র মহান জাতীয় দিবসে বঙ্গবন্ধুর অবদান স্মরন করেন এবং বার্মিংহামস্থ প্রবাসী বাংলাদেশীদের প্রতি চলমান সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।

সম্বর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছার নিদর্শন হিসেবে কেক কাটার আয়োজন করা হয়। এতে সহকারী হাই কমিশনার জনাব জুলকার নায়েন-এর সাথে তাঁর পতœী মিসেস আফসানা বুলবুল, লর্ড লেফটেনেন্ট, বার্মিংহাম-এর ডেপুটি লর্ড মেয়র, ওয়েষ্ট মিডল্যান্ডেসের হাই শেরিফ, উপস্থিত বার্মিংহাম-এর পার্শ¦বর্তী শহরগুলোর লর্ড মেয়র এবং মেয়রবৃন্দ ছাড়াও ভারতের কন্সাল জেনারেল ড: আমান পুরী, বার্মিংহামস্থ কুটনৈতিক কনস্যুলার এসোশিয়েসন-এর প্রেসিডেন্ট জনাব কিথ স্টোক স্মিথ ও অন্যান্য কুটনৈতিকবৃন্দ অংশগ্রহন করেন। অনুষ্ঠানে বাংলাদেশের ক্রমবর্ধমান উন্নতি ও সাফল্য তুলে ধরার উদ্দেশ্যে ইধহমষধফবংয ভৎড়স ১৯৭১ ঃড় ২০১৮ শীর্ষক একটি ডকুমেন্টারী প্রদর্শিত হয়, যা উপস্থিত সকলেই আগ্রহভরে অবলোকন করেন। প্রদর্শিত একাধিক দেশাত্ববোধক গানের নৃত্যানুষ্ঠানে উপস্থিত সকলেই মুগ্ধ হন।

ঐতিহ্যবাহী বাংলাদেশী বিভিন্ন প্রকারের মাছ ও অন্যান্য খাবার এবং মিষ্টান্ন সহকারে নৈশ ভোজ আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

এর আগে ২৬ মার্চ ২০১৮ তারিখে সহকারী হাই কমিশনের উদ্যোগে বার্মিংহামস্থ সিটি কাউন্সিল-এ পতাকা উত্তোলনের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস অনুষ্ঠানের সূচনা হয়। সহকারী হাই কমিশনার জনাব মোহাম্দ জুলকার নায়েন, স্যান্ডওয়েল এর মেয়র জনাব আহমেদুল হক এমবিই ও লর্ড মেয়র-এর ডেপুটি কাউন্সেলর শফিক শাহ একসংগে পতাকা উত্তোলন করেন। পতাকা উত্তোলন শেষে লর্ড মেয়র-এর ডেপুটি কাউন্সেলর শফিক শাহ প্রবাসী বাংলাদেশীদের মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান। তিনি জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্তমান সরকারের অগ্রযাত্রায় সাফল্য কামনা করে প্রবাসী বাংলাদেশীদের প্রতি বৃটিশদের সমর্থনের কথা ব্যক্ত করেন। সহকারী হাই কমিশনার জনাব মোহাম্দ জুলকার নায়েন পতাকা উত্তোলনে সার্বিক সহায়তার জন্য সিটি কাউন্সিলকে ধন্যবাদ জানান।

দিবসটি উপলক্ষে পতাকা উত্তোলন পরবর্তী সহকারী হাই কমিশনের কনফারেন্স হলে প্রামান্য চিত্র প্রদর্শনী ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রবাসী বাংলাদেশী বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়।

পবিত্র কোরআন তেলাওয়াত-এর মাধ্যমে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদ মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য এবং বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মিশনের কর্মকর্তা জনাব সিকদার মিজানুর রহমান। এরপর সকল শহীদদের স্মরণে দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে বঙ্গবন্ধু-র জীবনালেক্ষ্য নিয়ে একটি পাওয়ার পয়েন্ট চিত্র প্রদর্শিত হয়, যা উপস্থিত সকলেই অত্যন্ত আগ্রহ নিয়ে অবলোকন করেন।

সহকারী হাই কমিশনার জনাব মোহাম্মদ জুলকার নায়েন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতি শ্রদ্ধা জানিয়ে দিবসের তাৎপর্য বিশদভাবে উল্লেখ করে স্বল্পোন্নত দেশ হিসেবে এগিয়ে যাওয়া উল্লেখ করে বর্তমান সরকারের দিক নির্দেশনা তুলে ধরেন। তিনি প্রবাসে ঐক্যবদ্ধভাবে নিরলস প্রচেষ্টার মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ায় এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গৃহীত “রূপকল্প-২০২১” এবং “রূপকল্প-২০৪১” বাস্তবায়নে সামাজিক ও অর্থনৈতিকভাবে সকলকে এগিয়ে আসার জন্য আহবান জানান।

সকল শ্রেণীর প্রবাসী বাংলাদেশীদের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সহকারী হাই কমিশনার তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে মধ্যাহ্ন ভোজ আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

-প্রেরিত সংবাদ




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026