সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:০৫

লন্ডন ম্যারাথনে দৌড়ে একজনের মৃত্যু: প্রায় শতাধিক লোক অসুস্থ

লন্ডন ম্যারাথনে দৌড়ে একজনের মৃত্যু: প্রায় শতাধিক লোক অসুস্থ

শীর্ষবিন্দু নিউজ: গত রবিবার লন্ডন ম্যারাথনে দৌড়ানোর সময় ২৯ বছর বয়সী ম্যাট ক্যাম্পবেলের মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

এছাড়া অসুস্থ্য হয়েছে প্রায় শতাধিক লোক। সারাদিন প্রচন্ড গরমের মধ্যে হাজার হাজার লোক অংশ নেন।

জানা যায়, মোট ২২.৫ মাইল দৌড়ে মাটিতে পরে যান ম্যাট এবং হাসপাতালে নিয়ে যাওয়ার আগে ডাক্তাররা তাঁকে ঘটনাস্থলেই চিকিৎসা করেন। চলতি মাসেই তিন ঘণ্টার মধ্যে ম্যানচেস্টার ম্যারাথন সম্পন্ন করেছেন তিনি। তাঁর বাবা মার্টিন দুই বছর আগে মারা গেছেন।

লন্ডন ম্যারাথনের সংগঠনে জড়িত সবাই ম্যাটের পরিবার এবং বন্ধুদের আন্তরিক সমবেদনা প্রকাশ করতে চায়,” আয়োজকরা একটি বিবৃতিতে বলেন।

ম্যারাথনে রানারের পাশাপাশি তিনি একজন প্রফেশনাল শেফ ছিলেন। ক্যাম্পবেল গত বছর বিবিসি টেলিভিশন শো মাস্টার শেফ: দ্য প্রফেশনালস এর সেমি ফাইনালে পৌঁছান।

এদিকে ইভিং স্ট্যান্ডার্স মেডিকেল সূত্রে জানিয়েছে ম্যারাথন থেকে প্রায় ১০০জনকে গুরুতর অসুস্থ্যতার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মেডিকেল ডিরেক্টর অধ্যাপক সঞ্জয় শর্মা বলেছেন, রোগীদের ম্যানেজ করতে আমাদের কঠোর পরিশ্রম করতে হয়েছে। প্রচন্ড গরমের কারনেই দৌড়বিতরা অসুস্থ্য হয়ে পড়েন। আমাদের তাদের সেবা দিতে সক্ষম হয়েছি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026