রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:৫৪

ব্রিটেনের কেন্টে সৎ মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগে সৎ পিতার জেলদন্ড

ব্রিটেনের কেন্টে সৎ মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগে সৎ পিতার জেলদন্ড

শীর্ষবিন্দু নিউজ: ব্রিটেনের কেন্টে ১৬ বছর বয়সী সৎ মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তির ৯ বছরের জেলদন্ড দিয়েছে আদালত। অভিযুক্ত ব্যক্তির নাম ব্রেট কানেল ৩৬।

তবে ১৭ মার্চ জর্জিয়া আত্ম হত্যা করে ট্রেইনের নিচে পড়ে। জর্জিয়ার পরিবার এই রায়ে সন্তোষ প্রকাশ করেছে। আদালত অভিযুক্ত সৎ পিতাকে যৌন অপরাধের ১৩টি অভিযোগে অভিযুক্ত করে। এর মধ্যে জর্জিয়ার সাথে সম্পর্কিত ৫টি। এ কারনে আদালত তাকে ৯ বছরের জেলদন্ড প্রদান করে।

বিবিসি জানায়, যৌন নির্যাতনের শিকার ঐ কিশোরী পুলিশে অভিযোগ করার পর অপমান সইতে না পেরে এক সপ্তাহ পর আত্মহত্যা করে। নিহত জর্জিয়া ওয়ালস আত্মহত্যার আগে লিখে যায় এই মানসিক চাপ সহ্য করা খুবই কঠিন। সে মারা যায় ২০১৭ সালের মার্চ মাসে।

বিবিসি আরো জানায়, জর্জিয়াকে প্রথমে যৌন নির্যাতন করা হয় যখন তার বয়স ছিল ১৩। এরপর তার অভিযোগে ২০১৭ সালের ৯ ফেব্রুয়ারী সৎ পিতাকে আটক করে পুলিশ। পরে সে জামিনে মুক্ত হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026