সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৩২

বিদ্বেষী ছিলেন কানাডায় গাড়ি হামলাকারী নারী

বিদ্বেষী ছিলেন কানাডায় গাড়ি হামলাকারী নারী

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: অ্যালেক মিনাসিয়ানের বয়স ২৫ বছর। টরোন্টোর উত্তরের শহরতলী রিচমন্ড হিলের অধিবাসী তিনি। অন্য কোন অপরাধে এর আগে পুলিশের খাতায় কখনো তার নাম ওঠেনি।

কিন্তু মাত্র একদিন আগে টরোন্টো শহরের একটি ব্যস্ত রাস্তার ধারে পথচারীদের উপরে গাড়ি উঠিয়ে দেন তিনি। এই ঘটনায় দশজন নিহত হয়েছেন। আহত হয়েছেনে ১৫ জন।

কানাডার পুলিশ বলছে, ঐ যুবক হামলার ঠিক আগে অনলাইনে রহস্যজনক কিছু বার্তা পোস্ট করেন। যা থেকে ধারনা করা হচ্ছে তিনি নারী বিদ্বেষী ছিলেন। তিনি যুক্তরাষ্ট্রে অপর এক হামলার জন্য দায়ী ব্যক্তির প্রশংসা করে বক্তব্য দিয়েছেন।

তার একজন সহপাঠী তাকে সামাজিকভাবে বিদঘুটে প্রকৃতির বলে বর্ণনা করেন। তবে কোন উগ্রপন্থী আদর্শে বিশ্বাসী বলে তাকে মনে হয়নি বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক ঐ সহপাঠী।

স্কুলে তার সাবেক সহপাঠীরা জানিয়েছে, তিনি কারো সাথে মেলামেশা করতেন না। স্কুলে তিনি ‘বিশেষ সহায়তা দরকার’ এমন তালিকাভুক্ত ছিলেন। স্কুলে একা একা হেটে বেড়াতেন এবং স্কুলের ক্যাফেতেও একা বসেই খেতেন। কিন্তু তিনি সহিংস ছিলেন না বলে সহপাঠীরা জানাচ্ছেন।

কেন তিনি হঠাৎ করে রাস্তার ধারে মানুষজনকে এভাবে গাড়ি দিয়ে হামলা চালালেন সেটি এখনো পরিষ্কার নয়। তবে তিনি দুর্ঘটনাবশত নয় বরং ইচ্ছে করেই যে কাজটি করেছেন সেটি নিশ্চিত করেছে পুলিশ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026