রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:৫৪

অপরাধের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ইংল্যান্ড ও ওয়েলসে

অপরাধের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ইংল্যান্ড ও ওয়েলসে

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ইংল্যান্ড ও ওয়েলসে নাইফ ক্রাইম বা ছুরি দিয়ে হামলা সংক্রান্ত অপরাধ বৃদ্ধি পেয়েছে শতকরা ২২ ভাগ।

২০১৭ সালের সংগঠিত অপরাধের ভিত্তিতে এই তথ্য প্রকাশ করে জাতীয় পরিসংখ্যান অফিস (ওএনএস)। এই পরিসংখ্যান হচ্ছে শুধুমাত্র পুলিশে রেকর্ডকৃত অপরাধের পরিসংখ্যান হিসেবে। এতে বলা হয় বন্দুক দিয়ে সংগঠিত অপরাধের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে ১১ পাসেন্ট।

পৃথক এক জরিপে বলা হয়েছে, ইংল্যান্ড ও ওয়েলসে সামগ্রিক সহিংস অপরাধের কোন পরিবর্তন হয়নি। এতে বলা হয় অন্যান্য অপরাধ ২০১৬ সালের মত প্রায় একই পর্যায়ে রয়েছে। ২০১৭ সালের জরিপে বলা হয় প্রতি ১০ জন প্রাপ্ত বয়স্কের মধ্যে ৮জনেরই অপরাধ সম্পর্কে কোন অভিজ্ঞতা নেই।

তবে জাতীয় পরিসংখ্যান অফিস জানিয়েছে সামগ্রিকভাবে চুরি বেড়েছে ৯ পার্সেন্ট এবং ডাকাতি বেড়েছে ৩৩ পার্সেন্ট। একই সাথে হত্যাকান্ডের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৯ পার্সেন্ট। ২০১৭ সালে হত্যাকান্ডের শিকার হয়েছেন ৬৫৩ জন। যা আগের বছর ছিল ৫৯৯ জন। এর মধ্যে রয়েছে লন্ডন ও ম্যানচেস্টারে সন্ত্রাসী হামলায় নিহতরাও।

জরিপে বলা হয়েছে ২০১৭ সালের ছুরি বা ধারালো অস্ত্র দিয়ে সংগঠিত অপরাধ ঘটেছে ৩৯,৫৯৮টি। আগ্নেয়াস্ত্র সংক্রান্ত অপরাধ সংগঠিত হয় ৬,৬০৪টি। ডাকাতি সংগঠিত হয় ৭৪,১৩০টি। যা ২০১৬ সালের চাইতে বেশি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026