শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৫৪

সিলেট সদর ট্রাস্টের সার্টিফিকেট বিতরণ ও এওয়ার্ড প্রদান

সিলেট সদর ট্রাস্টের সার্টিফিকেট বিতরণ ও এওয়ার্ড প্রদান

শীর্ষবিন্দু নিউজ: গত ২৬শে এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের রোমফোর্ড রোডে একটি হলে সিলেট সদর ট্রাস্টের সার্টিফিকেট বিতরণ ও এয়ার্ড প্রদান অনুষ্ঠিত হয় ।

হাফিজ মোরশেদুল হক’র পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও সভাপতি মাহমাদুর রাশিদের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠান পরিচালনা করেন জেনারেল সেক্রেটারী নজমুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুশনারা আলী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার কাউন্সিলার সাবিনা আখতার, বাংলাদেশ হাই কমিশন লন্ডনের কমার্শিয়াল কনসুলার জনাব জাকারিয়া হক। সিলেট সদর থেকে আগত টুকের বাজার ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান শহীদ আহমদ, সিলেট চেম্বার অব কমার্সের ভাইস চেয়ার মাশুদ আহমদ চৌধুরীসহ বিসিএ, বিবিসিসিআই, ন্যাশনার হার্ট ফাউন্ডেশন সিলেট, বালাগগঞ্জ এডুকেশন ট্রাস্ট, জগন্নাথপুর এডুকেশন ট্রাস্ট, জিএসসি এবং কমিউনিটির অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সিলেট সদর ট্রাস্টের পক্ষ থেকে প্রায় শ’খানেক সম্মানিত ট্রাস্টিবৃন্দকে সার্টিফিকেট বিতরণ করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন কাউন্সিলের স্পীকার ও কাউন্সিলার সাবিনা আখতার, কনসুলা জাকারিয়া হক, চেয়ারম্যান শহীদ আহমদ, সদর ট্রাস্টের ট্রেজারার পেরিস আহমদ।

অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের করকমল থেকে সার্টিফিকেট গ্রহণ করেন সর্বস্তরের ট্রাস্টিবৃন্দ। একই সাথে কমিউনিটির জন্যে বিভিন্নভাবে জনসেবামূলক কর্মকান্ডের জন্যে আজীবন সম্মাননা ট্রফিশীল্ড প্রদান করা হয় মাহমাদুর রশিদকে। যিনি প্রায় অর্ধশতাব্দিরও বেশী কাল ধরে জনসেবায় জড়িত রয়েছেন।

ট্রাস্টের পক্ষ থেকে জনসেবামূলক কর্মকান্ডের জন্যে বিশেষ সম্মাননা ট্রফিশীল্ড প্রদান করা হয় যথাক্রমে, এনাম আলী এমবিই, মাহমুদ হাসান এমবিই, কাউন্সিলার পারভেজ আহমদ, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক মেয়র সেলিম উল্লাহ, শিক্ষক আবু হোসেন ও বাংলাএকাডেমী এওয়ার্ডপ্রাপ্ত লেখক জনাব নূরুল ইসলাম প্রমুখ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026