বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:০৫

কেনিয়ায় মেডিকেল কলেজে হিজাবে নিষেধাজ্ঞা

কেনিয়ায় মেডিকেল কলেজে হিজাবে নিষেধাজ্ঞা

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: কেনিয়ার একটি মেডিকেল কলেজে মুসলিম শিক্ষার্থীদের হিজাব পরিধানে নিষেধাজ্ঞা আরোপ করেছে কর্তৃপক্ষ।

গত শুক্রবার থেকে কেনিয়ার মুইঙ্গি শহরে মেডিকেল ট্রেনিং কলেজে শিক্ষার্থীদের হিজাব পরে কলেজে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। খবর: আনাদোলু এজেন্সি

শিক্ষার্থীরা জানিয়েছেন, গত দুইমাস আগে কলেজটির নতুন ডেপুটি প্রিন্সিপাল মুসলিম শিক্ষার্থীদের হিজাব পরিধানে নিষেধাজ্ঞা চালুর অঙ্গীকার করেছিলেন। তার মতে, হিজাব কলেজের ইউনিফর্মের অংশ নয়।

কলেজটির একজন পুরুষ শিক্ষার্থী কেনিয়ার ন্যাশন নিউজপেপারকে জানান, আমাদের নারী শিক্ষার্থীরা গত তিন দিন যাবত কলেজে যেতে পারছে না। কলেজের কর্তৃপক্ষ তাদের ওপর হিজাব পরিধানে নিষেধাজ্ঞা চালু করেছে।

কেনিয়া মুসলিমদের সুপ্রিম কাউন্সিলের একজন কর্মকর্তা ইউনূস আবদুল্লাহ আনাদোলু এজেন্সিকে বলেন, ‘আমরা যা ঘটছে এ সম্পর্কে সচেতন থাকব। এই বিষয়ে বৈষম্য দূর করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের কাছে সমাধান করা চাই। আমরা আশা করছি, মুসলিম নেতারা নীরব থাকবেন না।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026