মোহাম্মদ মকিস মনসুর: মৌলভীবাজার সদর-রাজনগরের সংসদ সদস্য জাতীয় সংসদের প্যানেল স্পীকার সৈয়দা সায়রা মহসীন এমপি তিন সপ্তাহের জন্য এক সংক্ষিপ্ত সফরে লন্ডন আসছেন।
আগামী রোববার রাত ৮.২৫ মিনিটের সময় হিথ্রো বিমান বন্দরের ৪ নং ট্রামিনালে প্যানেল স্পীকার অবতরন করবেন। এদিকে জাতীয় সংসদের প্যানেল স্পীকার সৈয়দা সায়রা মহসীন এমপির আগমনে সেন্ট্রাল লন্ডন সহ বৃটেনের বিভিন্ন শহরে চলছে ব্যাপক সংবধনার প্রস্তুতি।
এছাড়া ও তিনি যুক্তরাজ আওয়ামীলীগ সহ বিভিন্ন সংগঠনের পোগ্রামে ও অংশগগ্রহন করবেন বলে জানাগেছে। সফরসংগী হিসাবে সাবেক সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী স্রৃতি ফাউন্ডেশনের সেক্রেটারি ফ্রিল্যান্স সাংবাদিক সৈয়দা সানজিদা শারমিন ও মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সৈয়দা সাবরিনা শারমিনও রয়েছেন।।