সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:২৬

তেলাপোকার জুস তৈরি হচ্ছে চীনে

তেলাপোকার জুস তৈরি হচ্ছে চীনে

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: চীনের সিচুয়াং প্রদেশের শিচ্যাঙ অঞ্চলের একটি ফার্ম তেলাপোকার জুস উৎপাদন করে বাজারজাত করছে। তারা বলছে এটি স্বাস্থ্যকর।

যদিও খাবার হিসেবে ছাড়াও তেলাপোকা দিয়ে বানানো ওষুধও কিনে খায় চীনারা।

জানা গেছে, বছরে গড়ে ৬০০ কোটি তেলাপোকা জন্ম নিচ্ছে ওই ফার্মে। বিশেষ প্রযুক্তির সাহায্যে ওই ফার্মের আলোর পরিমাণ, আর্দ্রতা, খাবার সরবরাহের তথ্য বিশ্লেষণ করা হয়।

তেলাপোকার ঘরগুলোতে মানুষ খুব প্রয়োজন ছাড়া ঢোকেন না। আর এই ফার্মে চাষ করা তেলাপোকা থেকেই বানানো হয় বিশেষ ওষুধ ককরোচ জুস।

প্রথমে বেছে বেছে স্বাস্থ্যকর তেলাপোকাগুলোকে আলাদা করা হয়। তারপর ভাল করে ধুয়ে সেগুলোকে একটি মেশিনে ঢোকানো হয়। এই মেশিনেই তেলাপোকাগুলোর পেস্ট বানানো হয়। তৈরি হয়ে যায় ‘ককরোচ জুস’।

এই জুস খেলে খাদ্যনালী এবং শ্বাসযন্ত্রের রোগ দূর হয় বলে দাবি চীনের ওই সংস্থার। জুসের বোতলের গায়ে উপকরণের জায়গায় শুধু লেখা পেরিপ্ল্যানাটা আমেরিকানা (তেলাপোকার বিজ্ঞানসম্মত নাম এটাই)।

ওই সংস্থা ২০০ মিলিলিটারের একটি ককরোচ জুস বোতল ৮ ডলারে বিক্রি করে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026