শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৩

প্রতিরক্ষা ব্যয়ে রাশিয়াকে ছাড়িয়ে গেছে সৌদি আরব

প্রতিরক্ষা ব্যয়ে রাশিয়াকে ছাড়িয়ে গেছে সৌদি আরব

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: প্রতিরক্ষা ব্যয়ে রাশিয়াকেও ছাড়িয়ে গেছে সৌদি আরব। সামরিক ব্যয়ে তৃতীয় স্থানে রয়েছে দেশটি।

যুক্তরাষ্ট্র ও চীনের পরেই সৌদি আরবের অবস্থান। ২০১৭ সালে সামরিক খাতে দেশটি ৬৯.৪ বিলিয়ন ডলার খরচ করেছে। যুক্তরাষ্ট্র ৬১০ বিলিয়ন ডলার এবং চীন ২২৮ বিলিয়ন ডলার ব্যয় করেছে।

অন্যদিকে নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার সামরিক ব্যয় ১৯৯৮ সালের পর প্রথমবারের মতো ২০১৭ সালে অনেক হ্রাস পেয়েছে। মস্কোর বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের কারণে সরকারি কোষাগারে ঘাটতি দেখা দেয়ায় এ ব্যয় হ্রাস করা হয়।

সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল পিচ রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই) জানায়, মস্কো ও পশ্চিমা দেশগুলোর মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে গত বছর রাশিয়ার সামরিক ব্যয় ছিল ৬৬.৩ বিলিয়ন ডলার। পূর্ববর্তী ২০১৬ সালের তুলনায় এ ব্যয় ২০ শতাংশ কম।

খবরে বলা হয়, ব্যাপক আর্থিক সংকটের মুখে মস্কো এর আগে ১৯৯৮ সালে তাদের দেশের সামরিক ব্যয় হ্রাস করে।

ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপের অন্তর্ভুক্তি প্রশ্নে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর অবরোধ আরোপের কথা উল্লেখ করে এসআইপিআরআইর সিনিয়র গবেষক সিমন ওয়েজমান বলেন, রাশিয়া সামরিক বাহিনীর আধুনিকায়নের বিষয়ে অগ্রাধিকার দেয়া বজায় রাখলেও আর্থিক সমস্যার কারণে সামরিক বাজেট কাটছাঁট করছে। ২০১৪ সাল থেকে দেশটি এ সংকট মোকাবেলা করছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026