রবিবার, ১৭ মে ২০২৬, ০৪:১৬

ম্যানচেস্টার থেকে দিল্লীতে স্বামীর পাসপোর্ট দিয়ে

ম্যানচেস্টার থেকে দিল্লীতে স্বামীর পাসপোর্ট দিয়ে

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: স্বামীর পাসপোর্ট দেখিয়ে চার হাজার দুশো মাইল পথ পাড়ি দিয়ে ম্যানচেস্টার থেকে দিল্লীতে চলে গেছেন গীতা মোধা নামে এক নারী।

ব্যবসায়িক কাজে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে তিনি দিল্লী যাচ্ছিলেন। এ ঘটনায় এমিরেটস এয়ারলাইন্স বলছে, তাদের কর্মীর ভুলের কারণেই এমনটা হয়েছে।

ওই নারীর এক আত্মীয় জানান, ব্যবসায়িক কাজে দিল্লী যাওয়ার সময় ভুলবশত তিনি স্বামীর পাসপোর্ট নিয়ে চলে গিয়েছিলেন। তবে বিমানে চেক ইন করার সময় বিষয়টি ধরা পড়েনি। পরে দিল্লী পৌঁছানোর পর ইমিগ্রেশন ফরম পূরণের সময় তিনি ভুলটি বুঝতে পারেন।

তিনি আরো জানান, পরে তাকে ভারতে আর ঢুকতে দেয়নি ইমিগ্রেশন এবং পরের ফ্লাইটে তাকে দুবাইতে ফেরত পাঠানো হয়। দুবাইতে এসে তাকে প্রায় এক রাত বিমানবন্দরেই থাকতে হয়। পরে এয়ারলাইন্সের কাছে তার নিজের পাসপোর্ট যাওয়ার পর তাকে দিল্লী যাওয়ার অনুমতি দেয়া হয়।

এদিকে এয়ারলাইন্স কর্তৃপক্ষ ইতোমধ্যেই এ ঘটনায় দুঃখপ্রকাশ করে বলেছে যে, এক্ষেত্রে তাদের স্বাভাবিক উচ্চ মান অনুসরণ করা হয়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026