বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩

টুইটার ব্যবহারকারীদের পাসওয়ার্ড পরিবর্তনের পরামর্শ

টুইটার ব্যবহারকারীদের পাসওয়ার্ড পরিবর্তনের পরামর্শ

প্রযুক্তি আকাশ ডেস্ক: ৩৩ কোটি ব্যবহারকারীকে পাসওয়ার্ড পরিবর্তন করার পরামর্শ দিয়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার। অভ্যন্তরীন নেটওয়ার্কে সফটওয়্যারজনিত ত্রুটি শনাক্ত করার পর ব্যবহারকারীদের এ বিষয়ে সতর্ক করা হয়।

তবে এখনো কোন ব্যবহারকারীর তথ্য ফাঁস হয় নি বা কোন কর্মকর্তা এসব তথ্যের অপব্যবহার করে নি বলে নিশ্চিত করেছে টুইটার। এ খবর দিয়েছে সিএনএন।

খবরে বলা হয়, হ্যাশিং পদ্ধতিতে ব্যবহারকারীদের পাসওয়ার্ডের সুরক্ষা নিশ্চিত করে টুইটার। এই পদ্ধতিতে পাসওয়ার্ড ফাঁস হওয়া বা দুস্কৃতিকারীদের হাতে পড়ার কোন সম্ভাবনা নেই।

কিন্তু বৃহস্পতিবার কর্তৃপক্ষ নতুন একটি বাগ বা সফটওয়্যার ত্রুটি শনাক্ত করে। এর সাহায্যে ব্যবহারকারীর পাসওয়ার্ড সংরক্ষণ করা সম্ভব। এর পরই ব্যবহারকারীদের সতর্ক করে কর্তৃপক্ষ।

বর্তমানে টুইটার অ্যাকাউন্টে লগ ইন করার সময় ব্যবহারকারীকে সতর্ক করা হচ্ছে। পাসওয়ার্ড পরিবর্তনের পাশাপাশি নিরাপত্তা বিষয়ক বিভিন্ন পরামর্শ দেয়া হচ্ছে। ব্যবহারকারীদেরকে টু-ফ্যাক্টর অথেন্টিকেশন ও প্রতি বার লগইন করার জন্য ইউনিক পাসওয়ার্ড ব্যবহার করতে বলা হচ্ছে।

টুইটারের সিইও জ্যাক ডর্সি বলেন, কোম্পানি মনে করে, অভ্যন্তরীণ এই ত্রুটির বিষয়ে সবার জানা উচিত। আমরা ব্যবহারকারীদের অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই তথ্য প্রকাশ করেছি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026