মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:১৬

কোটি টাকার বিয়ের পোশাক ব্রিটিশ রাজবধূর

কোটি টাকার বিয়ের পোশাক ব্রিটিশ রাজবধূর

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: হবু ব্রিটিশ রাজবধূ মেগান মার্কেলের বহু প্রতীক্ষিত বিয়ের পোশাকের তথ্য প্রকাশ করা হয়েছে। পোশাকটির মূল্য ব্রিটিশ পাউন্ডে এক লাখের কাছাকাছি।

বেশ কয়েকটি সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে পোশাকটির বর্ণনা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ডেইলি মেইল।

রাজ পরিবারের কয়েক সদস্য ও ফ্যাশন শিল্পের কয়েকটি সূত্র জানিয়েছে, ১৯ মে বিয়ের দিন মেগান প্রথমে যে দুটি গাউন পড়বেন সেগুলো তৈরি করেছে ব্রিটিশ পোশাক তৈরিকারী প্রতিষ্ঠান রালফ অ্যান্ড রুসো।

সেইন্ট জর্জ চ্যাপেলে ৬০০ অতিথি ও অসংখ্য টিভি দর্শকের সামনে দিয়ে হাতে সেলাই করা, ভারী পোশাকটি পড়ে মেগান হেঁটে যাবেন বিশেষ দিনটিতে। এমনকি বিয়ের পরে রাণীর আয়োজনে সেইন্ট জর্জের হলে অনুষ্ঠানেও ওই পোশাকটি পড়বেন তিনি।

অপর এক সূত্রের বরাত দিয়ে ডেইলি মেইল লিখেছে, পোশাকটি তৈরিতে খরচ হয়েছে প্রায় ১ লাখ পাউন্ড স্টার্লিং।

বাংলাদেশি টাকায় এর পরিমাণ এক কোটি টাকারও বেশি। পোশাকটি তৈরির সকল ব্যয় বহন করবেন প্রিন্স হ্যারি ও রাজ পরিবার।

তারা বলেছেন, এটা এই বছরের সেরা বিয়ে। আর শত শত ঘণ্টা ধরে অনেক মানুষ পোশাকটি হাতে সেলাই করে তৈরি করেছে।

এদিকে ভিন্ন এক প্রতিবেদনে বলা হয়েছে, পোশাকটি প্রথমবার দেখে মেগান কেঁদে দেন। সম্প্রতি এক সাক্ষাতকারে এমনটা জানিয়েছেন মেগানের দীর্ঘ দিনের বন্ধু ও অভিনেত্রী প্রিয়ংকা চোপরা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026