সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৫০

চতুর্থ দফায় রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন পুতিন

চতুর্থ দফায় রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন পুতিন

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: মার্চে অনুষ্ঠিত নির্বাচনে লক্ষণীয় ব্যবধানে রুশ প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ভ্লাদিমির পুতিন। আজ সোমবার চতুর্থ দফায় রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন তিনি।

এই নিয়ে টানা ১৮ বছর ধরে ক্ষমতায় আছেন সাবেক গোয়েন্দা থেকে রাশিয়ার শাসক হওয়া পুতিন। কখনো প্রেসিডেন্ট আবার কখনো প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা ধরে রেখেছেন তিনি।

পুতিনের বিরোধীরা অভিযোগ করেন তিনি নিজেকে একজন রুশ সম্রাট হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। এ খবর দিয়েছে বিবিসি

খবরে বলা হয়, শনিবার থেকেই পুতিনের শাসনের বিরুদ্ধে মস্কোসহ অন্যান্য শহরে বিক্ষোভে নেমেছে জনগণ। দাঙ্গা পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, সোমবার পুতিনের শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষেও বিক্ষোভ হতে পারে।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১২ সালের শপথ গ্রহণ অনুষ্ঠানের চেয়ে এইবারের শপথ গ্রহণ অনুষ্ঠান কিছুটা কম জাকজমকভাবেই শেষ হওয়ার সম্ভাবনা বেশি।

পুতিন কেবল তার নির্বাচনী প্রচারণা স্বেচ্ছাসেবীদের সঙ্গে দেখা করার কথা রয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থাটি।

প্রসঙ্গত, রাশিয়ায় সম্প্রতি পুতিন-বিরোধী বিক্ষোভ চলছে। শনিবার রাশিয়া জুড়ে ১৯টি শহর থেকে এক হাজারের বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়। এর মধ্যে প্রায় অর্ধেক বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয় মস্কো থেকে।

নির্বাচনে ৭৬ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন পুতিন। কিন্তু নির্বাচনের সময় দেশজুড়ে অনিয়মের অভিযোগ শোনা গেছে।

এছাড়া বিরোধীদলীয় নেতা আলেক্সি নাভালনিকে নির্বাচনে প্রতিযোগিতা করার সুযোগ দেয়া হয়নি। তার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ এনে তাকে গ্রেফাতার করা হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026