রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:০৮

পুতিনকে টপকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর শি জিন পিং

পুতিনকে টপকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর শি জিন পিং

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: মার্কিন ফর্বস ম্যাগাজিন ২০১৮ সালে বিশ্বের ৭৫ জন ক্ষমতাধর ব্যক্তির তালিকা প্রকাশ করেছে।

এ তালিকায় চীনের প্রেসিডেন্ট শি জিন পিং কে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে। এর মাধ্যমে টানা চারবার বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি নির্বাচিত হওয়া পুতিনকে টপকে প্রথমবারের মতো সবচেয়ে ক্ষমতাধর হলেন শি জিন পিং।

২০১৮ সালের জরিপে দ্বিতীয়তে রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তৃতীয়তে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর চতুর্থে রয়েছেন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। তাকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারী হিসেবে উল্লেখ করা হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার প্রকাশিত এ তালিকায় মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক আলোচিত দুই র্শীর্ষ নেতা সৌদি ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান ও ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী হুসাইনি খামেনিও রয়েছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026