মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:২৯

বার্কিং ব্যাডমিন্টন ক্লাবের টুর্নামেন্ট অনুষ্টিত

বার্কিং ব্যাডমিন্টন ক্লাবের টুর্নামেন্ট অনুষ্টিত

গত ৯ই মে বুধবার বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সুন্দর ও সফল ভাবে সমাপ্ত হলো বার্কিং ব্যাডমিন্টন ক্লাব ওপেন টুর্নামেন্ট ডাবলস ২০১৮ ঐতিহ্যবাহী ডেগেনহাম পার্ক স্পোর্টস সেন্টারে।

বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশণ ইউ কে’র তালিকা অনুযায়ী সি এবং সি অথবা বি এবং ডির ৩২ জন খেলোয়াড় এই খেলায় অংশ গ্রহন করেন। লন্ডনের রোদেলা বিকেলে সফল এই খেলায় বার্কিং, তাকওয়া, ওয়েস্টমিনিস্টার, ওসমানী, লন্ডন টাইগার এবং ট্যান্ডার ব্যাডমিন্টন ক্লাব সহ বিভিন্ন ব্যাডমিন্টন ক্লাবের খেলোয়াড়বৃন্দ অংশ গ্রহণ করেন.

ফাইনাল খেলায় ক্যামব্রিজের মিতুন এবং লন্ডনের ইকবাল সিরাজী জুটি লন্ডনের সাইফ ও সুহেল জুটিকে পরাজিত করে চাম্পিতিয়ান শিরোফা অর্জন করেন এবং তৃতীয় স্থান দখল করেন নাজিম ও মাকসুদ এবং খলিল ও কামালি জুটি।

খেলার সার্বিক সহযোগিতায় ছিলেন বি বিএফ ইউ কে’র টুর্ণামেন্ট সেক্রেটারি হাবিব আহমেদ, চূড়ান্ত ম্যাচে রেফারি দায়িত্য পালন করেন তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল. খেলা শেষে বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন ইউ কে’র টুর্নামেন্ট সেক্রেটারি হাবিব আহমেদ, মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল, জিয়া, নাজিম, ফারুক ফুহাদ চৌধুরী, সাবেক কাউন্সিলর হারুন মিয়া, জসিম প্রমুখ।

বিজয়ীদের এবং খেলায় অংশগ্রহণকারীদের সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন জানান বার্কিং ব্যাডমিন্টন ক্লাবের পক্ষ থেকে খেলার অন্যতম আয়োজক হাবিব আহমেদ।

– প্রেস বিজ্ঞপ্তি




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026