শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৪১

ইরান চুক্তি বিষয়ে ট্রাম্প-মে ফোনালাপ

ইরান চুক্তি বিষয়ে ট্রাম্প-মে ফোনালাপ

শীর্ষবিন্দু নিউজ: ইরান পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বের হয়ে যাওয়া প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি ক্ষোভ জানিয়েছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে।

শুক্রবার এ ফোনালাপের বিষয়টি প্রকাশিত হয় যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম ডাউনিং স্ট্রিটে। দুই দেশের শীর্ষ দুই রাজনীতিবিদের মাঝে ফোনালাপের বিষয়টি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাসভবন হোয়াইট হাউজের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

এদিকে, এ ফোনকলের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রকে চুক্তিটিতে ফিরিয়ে আনতে পশ্চিমা বিশ্ব বিশেষভাবে তৎপরতা চালাচ্ছে বলেন মনে করছেন বিশেষজ্ঞরা।

ট্রাম্পের সাথে ফোনালাপের সময় থেরেসা মে বলেন, তার সরকার পরমাণু চুক্তি বিষয়ে পরিষ্কার অবস্থানে রয়েছে। একই সাথে তাদের ইউরোপীয় মিত্রদের অবস্থানও অপরিবর্তিত থাকবে, যা ইরানকে তার পরমাণু শক্তি অর্জন থেকে বিরত রাখতে সাহায্য করবে।

এছাড়াও ইরানের যেসব বাণিজ্যিক প্রতিষ্ঠানের সাথে ইউরোপীয় দেশগুলোর সম্পৃক্ততা রয়েছে তার ওপর যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক নিষেধাজ্ঞার বিষয়ে কথা বলেন।

সিরিয়া থেকে ইসরায়েলি নাগরিকদের ওপর ইরানের এ হামলার প্রতি নিন্দা জানান দুই বিশ্বনেতা। ইরানের এ অস্থিতিশীল আচরণের জন্য কী ধরণের ব্যবস্থা নেয়া উচিত তা নিয়েও আলোচনা করেন তারা।

এছাড়াও উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্র সম্মেলনের বিষয়েও ফোনালাপটিতে আলোচনা করা হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026