শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:১২

উত্তেজনার আশঙ্কার মধ্যে মার্কিন কূটনীতিককে দেশ ছাড়তে পাকিস্তানের বাধা

উত্তেজনার আশঙ্কার মধ্যে মার্কিন কূটনীতিককে দেশ ছাড়তে পাকিস্তানের বাধা

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: মার্কিন কূটনীতিক কর্ণেল জোসেফ এমানুয়েল হলকে দেশ ছাড়তে বাধা দিয়েছে পাকিস্তান সরকার।

গত মাসে আতিক বেইগ নামে এক মোটরসাইকেল আরোহীর ওপর দিয়ে গাড়ি উঠিয়ে দেয়ার অভিযোগ উঠে মার্কিন কূটনীতিকের বিরুদ্ধে।

এদিকে, হলকে দেশ ছেড়ে বের না হতে দেয়া প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের আপত্তির ফলে দুই দেশের মধ্যে একধরণের উত্তেজনা বৃদ্ধি পেতে পারে বলে বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে

গত এপ্রিল সিসিটিভির ফুটেজ অনুযায়ী, ইসলামাবাদের উত্তরে দামানকোহতে গাড়ি চালানোর সময় বেইগের ওপর গাড়ি উঠিয়ে দেয়। এসময় লাল বাতি জ্বলছিল বলেও ফুটেজে দেখা গেছে।

পাকিস্তানি গণমাধ্যম সূত্রানুযায়ী, মাতাল অবস্থায় হল গাড়ি চালানোর ঘটনা ঘটে। যদিও যুক্তরাষ্ট্র বরাবরই বিষয়টি অস্বীকার করে আসছে।

অন্যদিকে দেশটির পক্ষ থেকে বলা হচ্ছে, একজন কূটনীতিককে কোনো দেশ গ্রেফতার করতে বা গ্রেফতারের চেষ্টা করতে পারেনা।

এদিকে নিহত বেইগের বাবা হলকে দেশটির সর্বোচ্চ আদালতে বিচারের আওতায় আনার জন্য অনুরোধ করেন। এদিকে, হলের খালাস বিষয়ে কোনো অসুবিধা হবেনা বলেও জানায় ইসলামাবাদ হাইকোর্ট। যদিও বিষয়ে দুই দেশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026