রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৪২

বাংলাদেশের উন্নয়নের উপর বার্মিংহামস্থ সহকারী হাই কমিশনে সেমিনার

বাংলাদেশের উন্নয়নের উপর বার্মিংহামস্থ সহকারী হাই কমিশনে সেমিনার

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশের কাতারে বাংলাদেশের উত্তরণের উপর একটি সেমিনার বার্মিংহামস্থ বাংলাদেশ সহকারী হাই কমিশনে ১৪ মে ২০১৮ তারিখে অনুষ্ঠিত হয়।

এ সেমিনারে সহকারী হাই কমিশনার জনাব মোহাম্মদ জুলকার নায়েন পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে বিশদভাবে বাংলাদেশের ইতিহাস, অর্থনৈতিক উন্নয়নের প্রেক্ষাপট ও কারণ, সফলতা এবং ভবিষ্যত সম্ভাবনার বিষয়াদি বিশদভাবে তুলে ধরেন।

এছাড়া বঙ্গবন্ধু স্যাটেলাইট – ১ উৎক্ষেপনের এবং দেশের সামগ্রিক উন্নয়নের উপর নির্মিত “বাংলাদেশ – ১৯৭১ হতে ২০১৮” শীর্ষক ভিডিও চিত্র প্রদর্শিত হয়।

বার্মিংহাম ছাড়াও লন্ডন, লেইষ্টার, লাব্বারাহ, নটিংহাম, কভেন্ট্রী শহরের বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ গন্যমান্য ব্যক্তিবর্গ সেমিনার এবং সেমিনার পরবর্তী প্রানবন্ত ও সৃজনশীল আলোচনায় অংশগ্রহণ করেন।

অন্যান্যের মধ্যে যুক্তরাজ্যের কমিউনিটি ব্যক্তিত্ব জনাব সৈয়দ মোজাম্মেল আলী, অধ্যাপক ফয়সল আহমেদ, জনাব ওয়াসিমুজ্জামান, অধ্যাপক সাখাওয়াত হোসেন, জনাব মেজবাউল ইসলাম, জনাব কবির উদ্দিন, জনাব মাহবুব উদ্দিন চৌধুরী মাখন, জনাব সাবিরুল ইসলাম, জনাব তোফাজ্জল হোসেন, জনাব সাইদুর রহমান, জনাব এম এ শোয়েব, জনাব মওলাদ হোসেনসহ আরো অনেকে আলোচনায় অংশগ্রহণ করেন ।

উল্লেখ্য, বার্মিংহামস্থ বাংলাদেশ সহকারী হাই কমিশনের উদ্যোগে বাংলাদেশের অর্থনীতি, উন্নয়ন, ব্যবসা ও বিনিয়োগ-এর উপর ইতোমধ্যে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং চেম্বার অব কমার্স-এ বেশ কয়েকটি সেমিনার-এর আয়োজন করা হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026