সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯

২২ ঘন্টাই রোজা রাখবে যে দেশ

২২ ঘন্টাই রোজা রাখবে যে দেশ

ইসলাম থেকে ডেস্ক: আর মাত্র দুই দিন। এরপরই শুরু হচ্ছে ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র মাস ‘মাহে রমজান’। একেক দেশে রোজা রাখার সময়ও কিন্তু ভিন্ন। কখনো কী ভেবেছেন পৃথিবীর অপর প্রান্তের দেশগুলোতে রোজা রাখার সময় কীরকম।

ইউরোপের ছোট্ট একটি দ্বীপ রাষ্ট্র আইসল্যান্ডের কথা বলি। যেখানে দিনের মধ্যে বাইশ ঘন্টাই দিন। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী সে দেশটির মুসলিম নাগরিকদের এবার ২২ঘন্টাই রোজা রাখতে হবে। প্রায় একহাজার মুসলমানের একধরণের অসাধ্যই সাধন করতে হবে এমন চমকপ্রদ তথ্যই বেরিয়ে এসেছে প্রতিবেদনটি প্রকাশের পরপর।

এরফলে খাওয়াদাওয়া ও বিশ্রাম বাবদ কেবলমাত্র দুই ঘন্টাই সময় পাবে এবার আইসল্যান্ডের নাগরিকরা। সূর্যোদয় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকার কারণে এ মাসে একবেলা খেয়ে কাটাতে হবে দেশটির নাগরিকদের।

অপরদিকে দক্ষিণ গোলার্ধের দেশ অস্ট্রেলিয়ার নাগরিকদের মাত্র নয় ঘন্টার জন্য পানাহার থেকে বিরত থাকতে হবে বলেও জানা গেছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026