বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:২৩

দ্রুতগতির রেলপথ নির্মাণ করছে ভিয়েতনাম

দ্রুতগতির রেলপথ নির্মাণ করছে ভিয়েতনাম

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: ভিয়েতনামের পর্যটন মন্ত্রণালয় সরকারের কাছে দেশটির প্রথম দ্রুতগতির রেলপথ প্রকল্পের খসড়া পরিকল্পনা দাখিল করেছে।

রেলপথটি দেশটির রাজধানী হ্যানয়, কেন্দ্রীয় ভিনহ নগরী, মিনহ নগরী, কেন্দ্রীয় নাহ ত্রাং নগরীর মধ্যে যোগাযোগ স্থাপন করবে।

মন্ত্রণালয় জানায়, হ্যানয়ের সাথে ভিনহ, হোচি মিন ও নাহ ত্রাং নগরীর মধ্যে দ্রুতগতির এই রেলপথের নির্মাণকাজ ২০৩০ সাল নাগাদ শেষ হবে বলে আশা করা হচ্ছে। নতুন রেলপথটিতে ঘন্টায় ১৬০ কিলোমিটার থেকে ২শ’ কিলোমিটার বেগ ট্রেন চলাচল করতে পারবে।

দীর্ঘ মেয়াদে এই রেলপথটির আরো উত্তরণ ঘটানো হবে। তখন রেলপথটি দিয়ে ঘন্টায় ৩৫০ কিলোমিটার বেগে ট্রেন চলাচল করতে পারবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026