রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৪২

ব্রিটিশ করদাতাদের পকেট থেকে খসবে ৩ কোটি পাউন্ড রাজকীয় বিয়েতে

ব্রিটিশ করদাতাদের পকেট থেকে খসবে ৩ কোটি পাউন্ড রাজকীয় বিয়েতে

শীর্ষবিন্দু নিউজ: প্রিন্স হ্যারি এবং মেগান মরকেলের বিয়েতে শুধু নিরাপত্তা প্রদানের জন্যই যুক্তরাজ্যের করদাতাদের পকেট থেকে খসতে যাচ্ছে ৩ কোটি ব্রিটিশ পাউন্ড।

উইনসর ক্যাসেলে অতিরিক্ত পুলিশ আনতে হওয়ায় এই ব্যয় হচ্ছে। সন্ত্রাসবাদী হামলার আশঙ্কায় এই বিয়েতে অতিরিক্ত নিরাপত্তা নেয়া হয়েছে।

২০১১ সালের এপ্রিলে প্রিন্স উইলিয়ামস এবং কেট মিডলটনের বিয়েতে লন্ডন মেট্রোপলিটন পুলিশের ব্যয় হয়েছিল ৭২ লাখ পাউন্ড। এবং সেই বিয়েতে নিরাপত্তা খাতে মোট ব্যয় হয়েছিল ২ কোটি পাউন্ড।

তবে প্রিন্স হ্যারির জীবনের এই গুরুত্বপূর্ণ দিনে খরচ আরো বেশী হবে বলে ধারণা করা হচ্ছে। বিয়ে পরিকল্পনার দ্বায়িত্বপ্রাপ্ত সংস্থা ব্রাইডবুক ইন্ডিপেন্ডেন্টকে জানিয়েছে অনুষ্ঠানটিকে নিরাপদ রাখতে সব মিলিয়ে ৩ কোটি ২০ লাখ পাউন্ড ব্যায় হতে পারে।

১৯৮১ সালে হ্যারির বাবা মা প্রিন্স চার্লস এবং প্রিন্সেস ডায়নার বিয়ের তুলনায় এই বিয়েতে দ্বিগুনের বেশী নিরাপত্তা প্রয়োজন হবে। সে সময় নিরাপত্তার জন্য মোট ব্যয় হয়েছিল ৪০ লাখ পাউন্ট। বর্তমান সময়ে যার মূল্যমান দাঁড়ায় ১ কোটি ২০ লাখ পাউন্ড।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026