শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৪১

বিশ্ব মিডিয়ার কেন্দ্রবিন্দুতে হ্যারি-মেগানের বিয়ে (লাইভ)

বিশ্ব মিডিয়ার কেন্দ্রবিন্দুতে হ্যারি-মেগানের বিয়ে (লাইভ)

শীর্ষবিন্দু নিউজ: আজ বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন হ্যারি ও মেগান জুটি। রাজ পরিবারের সদস্যের এই বিয়েকে কেন্দ্র করে উন্মাদনায় কাঁপছে গোটা যুক্তরাজ্য।

সূর্যোজ্জ্বল মেঘমুক্ত লন্ডনে চলছে প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলেরে ঐতিহাসিক এই বিয়ে।

শুধু যুক্তরাজ্যই নয়, তাদের বিয়ের এই উন্মাদনার জোয়ার ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী। বিশ্ব মিডিয়ার কেন্দ্রবিন্দুতে আজ এই বিয়ে।

উইন্ডসরের এ দুর্গ পৃথিবীর প্রাচীন ও বৃহত্তম দুর্গের মধ্যে অন্যতম।  এটি লন্ডন থেকে ২০ মাইল পশ্চিমে অবস্থিত। এই ২০ মাইল সড়কের দুই পাশে প্রায় ১ লাখ দর্শনার্থী নব্যবিবাহিত হ্যারি ও মেগানকে দেখার জন্য অবস্থান নিয়েছেন ইতিমধ্যে। সামনে জায়গা পাওয়ার আশায় অনেকে শুক্রবার সন্ধ্যা থেকে বিছানাসহ এই সড়কের দুই পাশে রাত্রিযাপন করেছেন।

দক্ষিণপশ্চিম লন্ডনের ৫০ বছর বয়সি জেন টোফোলো বলেন, আমি রাজচিহ্নাদি পছন্দ করি। তাছাড়া, আশ্বারোহীদের শোভাযাত্রা ও ওইসব হু-হা আমার কাছে খুব ভালো লাগে। এটা খুবই দৃষ্টিনন্দন, কারণ আমরা ব্রিটিশরা এটি খুব ভালো পারি। আমি হ্যারি ও মেগানের বিয়ে সত্যিই উপভোগ করতে যাচ্ছি।’

৩৩ বছর বয়সি হ্যারি ব্রিটিশ রাজ সিংহাসনের ষষ্ঠ উত্তরাধিকারী। এটি তার প্রথম বিয়ে। অন্যদিকে, ৩৬ বছর বয়সি মেগানের এটি দ্বিতীয় বিয়ে। তার বাবা একজন শ্বেতাঙ্গ ও মা আফ্রো-আমেরিকান। অনেকের কাছে, তাদের এই বিয়ে রূপকথার মতো। কিছু কৃষ্ণাঙ্গ ব্রিটিশের মতে, তাদের এই বিয়ের মাধ্যমে আধুনিক ব্রিটেন যে সংকীর্ণতার ঊর্ধ্বে সেটি প্রমাণিত হচ্ছে।

ঘণ্টাব্যাপী এই বিবাহের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে গ্রিনিচ মান সময় বেলা ১১টায়। কনে মেগান তার মা ডরিয়া র‌্যাগল্যান্ডের (৬১) সাথে উইন্সরের ওই চ্যাপেলে পৌঁছেছেন। মেগানের বাবা টমাস স্বাস্থ্যগত কারণে বিয়েতে উপস্থিত থাকতে পারছেন না। বিয়ের আগে শুক্রবার রাতে মেগান ও তার একটি বিলাসবহুল হোটেলে রাত্রিযাপন করেন।

 

https://www.youtube.com/watch?v=N42MQJX4KoY

 

 

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026