রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৬

মার্কিন বাণিজ্যযুদ্ধ এড়াতে ইইউ’র প্রণোদনা প্রস্তাব

মার্কিন বাণিজ্যযুদ্ধ এড়াতে ইইউ’র প্রণোদনা প্রস্তাব

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ইস্পাত আমদানির ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক আগামী মাসের প্রথমদিন থেকেই বাস্তবায়িত হতে যাচ্ছে। ওয়াশিংটন এ শুল্কের স্থায়ী অবসান না ঘটালে দেশটির সঙ্গে সব বাণিজ্য আলোচনা প্রত্যাখ্যান করা হবে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন।

বৃহস্পতিবার বুলগেরিয়ায় এক বৈঠকে ইউরোপের ২৮টি দেশের নেতারা এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পাশাপাশি ক্ষতি এড়াতে বেশকিছু প্রণোদনা প্রস্তাব রাখা হয়েছে বৈঠকে।

মার্কিন অর্থনীতির স্বার্থ রক্ষার্থে সম্প্রতি ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর শুল্কারোপের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ১ জুন থেকে শুল্কারোপ কার্যকর করা হবে। তবে, এর আগেই এ সমস্যার একটি স্থায়ী সমাধান চান ইইউর নেতারা। ইউরোপ মার্কিন শুল্ক থেকে অব্যাহতি পেতে সম্ভাব্য প্রণোদনা বিষয়ে বেশ কয়েকটি প্রস্তাবনা উত্থাপন করেছেন তারা।

বুলগেরিয়ার রাজধানী সোফিয়াতে আলোচনার ফাঁকে এক ইইউ কূটনীতিক বলেন, মার্কিন শুল্কারোপের প্রতিবাদে কিছু পক্ষ মারমুখি অবস্থানে রয়েছে আর কিছু পক্ষ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অব্যাহত রাখার পক্ষে রয়েছে। এসব পক্ষের মধ্যে ইউরোপীয়রা ভারসাম্যপূর্ণ অবস্থানে রয়েছে।

বৈঠকে যুক্তরাষ্ট্রের জন্য বেশকিছু প্রস্তাব হাজির করেছেন ইইউ নেতারা। কৃষি খাত বাদে নির্দিষ্ট শিল্পপণ্যের শুল্ক হ্রাস ও সরকারিভাবে পণ্যক্রয়ের প্রক্রিয়া নিয়ে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা করতে রাজি আছেন। এ ‘সীমাবদ্ধ’ চুক্তিতে মূলত কৌশলগত খাত গাড়িশিল্পের দিকে মনোযোগ দেয়া হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026