রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৪২

রাশিয়া ফিরতে চান রুশ গুপ্তচর কন্যা

রাশিয়া ফিরতে চান রুশ গুপ্তচর কন্যা

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপালের মেয়ে ইউলিয়া স্ক্রিপাল হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর প্রথমবারের মত গণমাধ্যমে এলেন। বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া একটি সাক্ষাতকারও দেন তিনি।

এছাড়াও রুশ ও ইংরেজি ভাষায় লেখা এক বিবৃতিতে তিনি বলেন, তিনি আবার তার দেশ রাশিয়ায় ফিরে যেতে চান।

বিবৃতিটিতে ইউলিয়া বলেন, তিনি ও তার বাবা খুবই ভাগ্যবান। এ সময় তিনি যে ধরণের হামলা চালিয়েছে তার নিন্দাও জানান।

যদিও তারা এই মুহূর্তে কোন জায়গায় অবস্থান করছেন সে বিষয়টি জানানো হয়নি। বরং রয়টার্সের পক্ষ থেকে বলা হয়েছে, ব্রিটিশ প্রহরায় লন্ডনের একটি গোপন অবস্থানে রয়েছেন তিনি ও তার বাবা।

গত ৪ মার্চ সাবেক রুশ গুপ্তচরকে বিষাক্ত রাসায়নিক গ্যাস দ্বারা হত্যা চেষ্টা করা হয়। ২০ দিন কোমায় থাকার পর গত ৯ এপ্রিল হাসপাতাল থেকে ছাড়া পান ইউলিয়া। শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া তার বাবাও মুক্তি পান।

এদিকে এ হামলাকে ঘিরে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে অত্যন্ত সংকটময় অবস্থা তৈরি হয়েছে। এমনকি এর প্রতিবাদে রাশিয়া ও যুক্তরাজ্য উভয় দেশই তাদের কূটনীতিকদের বহিষ্কার করা হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026