রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৭

আয়ারল্যান্ডে গণরায় গর্ভপাত আইন বাতিলের পক্ষে

আয়ারল্যান্ডে গণরায় গর্ভপাত আইন বাতিলের পক্ষে

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: আয়ারল্যান্ডে গর্ভপাতবিরোধী আইন শিথিল করা বিষয়ক একটি গণভোট শুক্রবার অনুষ্ঠিত হয়।

ভোটে বিতর্কিত আইনটি শিথিল করার পক্ষে অধিকসংখক ভোট পড়েছে। মার্কিন সংবাদ সংস্থা সিএনএন’র  বুথফেরত সমীক্ষায় এমন ইঙ্গিত মিলেছে। বর্তমানে আয়ারল্যান্ডের সংবিধানে প্রায় সব ধরনের গর্ভপাতের ওপর নিষেধাজ্ঞা রয়েছে।

২০১২ সালে সকল ধরণের গর্ভপাত নিষিদ্ধ করে দেশটির সংবিধানে অষ্টম সংশোধনী আনা হয়। আয়ারল্যান্ডের ইতিহাসে আর কোনো সামাজিক সমস্যা নিয়ে কখনো এতো বিতর্কের সৃষ্টি হয়নি।

গতকাল শুক্রবার রাতে ভোটকেন্দ্র বন্ধ হওয়ার পর আয়ারল্যান্ডের জাতীয় সম্প্রচার সংস্থা আরটিই প্রকাশিত সমীক্ষায় দেখা যায়, প্রায় ৭০ শতাংশ ভোটার আয়ারল্যান্ডের সংবিধানের অষ্টম সংশোধনী বাতিলের পক্ষে রায় দিয়েছেন। আরটিইর বুথফেরত সমীক্ষায় দেখা যায়, ৬৯ শতাংশ ‘হ্যাঁ’ এবং ৩০ দশমিক ৬ শতাংশ ‘না’ ভোট দিয়েছে।

অষ্টম সংশোধনী ১৯৮৩ সালে গণভোটের পর সংবিধানে যুক্ত করা হয়। ওই বিধান ভ্রƒণের অধিকার ও মায়ের অধিকারকে সমান মর্যাদা দান করে। এর ফলে কার্যকরভাবে মায়ের জীবনের প্রকৃত ও যথেষ্ট ঝুঁকিপূর্ণ অবস্থায়ও গর্ভপাত নিষিদ্ধ হয়ে যায়।

গণভোট পাস হলে আইরিশ আইনপ্রণেতারা নতুন আইন প্রণয়ন করবেন বলে প্রত্যাশা করা হয়, যা গর্ভধারণের প্রথম ১২ সপ্তাহের মধ্যে এবং মায়ের জীবনের ঝুঁকি থাকলে বা ভ্রƒণ রক্ষা পাওয়ার সম্ভাবনা না থাকলে পরেও গর্ভপাতের অনুমতি দেবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026