শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:১৬

আরব দেশের পণ্য বিক্রি নিষিদ্ধ করেছে কাতার

আরব দেশের পণ্য বিক্রি নিষিদ্ধ করেছে কাতার

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসর থেকে উৎপাদিত সকল পণ্য দোকান থেকে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে কাতার।

পাশাপাশি দেশগুলোতে উৎপাদিত পণ্য যেন তৃতীয় দেশ হয়ে কাতারে প্রবেশ করতে না পারে সেদিকেও কড়া নজর রাখা হবে বলে জানিয়েছে সরকারি কর্মকর্তারা।

প্রায় এক বছর আগে কাতারের উপর আকাশপথ, জলপথ ও স্থলপথে অবরোধ জারি করেছিল দেশ চারটি। আর কয়েকদিন পরেই অবরোধের এক বছর পূর্ণ হবে। এর আগ দিয়ে এমন নির্দেশ দিয়েছে কাতার কর্তৃপক্ষ। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

খবরে বলা হয়, কাতারের অর্থ মন্ত্রণালয় এক নির্দেশে, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসরের সকল পণ্য তাৎক্ষণিকভাবে দোকান থেকে সরিয়ে ফেলতে বলা হয়েছে। সবাই এই আদেশ মানছে কিনা তা নিশ্চিত করতে তদন্তকারীরা দোকান পরিদর্শন করবে বলে জানিয়েছে এএফপি।

পণ্য স্মরিয়ে ফেলার পাশাপাশি  সৌদি আরবের দুগ্ধজাত পণ্যের মতো অন্যান্য পণ্য যেন কোন তৃতীয় দেশ হয়ে কাতারে প্রবেশ করতে না পারে সেদিকেও কড়া নজর রাখবে সরকার। কাতারের সরকারের যোগাযোগ কার্যালয় (জিসিও) জানিয়েছে, ভোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করতেই এমন পদক্ষেপ নেয়া হয়েছে।

প্রসঙ্গত,গত বছরের ৫ই জুন কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব,সংযুক্ত আরব আমিরাত,বাহরাইন ও মিসর। দেশটির বিরুদ্ধে সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগ এনে স্থল, জল ও আকাশপথে অবরোধ আরোপ করা হয়।

তবে কাতার সন্ত্রাসবাদের সহযোগিতার  অভিযোগ অস্বীকার করে আসছে। দোহা কর্তৃপক্ষের অভিযোগ, কাতারে সরকার পরিবর্তনের জন্য আরব দেশগুলো এমন পদক্ষেপ নিয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026