রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৫৩

৩ ঘন্টায় ২০ হাজার বজ্রপাত যুক্তরাজ্য জুড়ে

৩ ঘন্টায় ২০ হাজার বজ্রপাত যুক্তরাজ্য জুড়ে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: যুক্তরাজ্যের দক্ষিণাংশে শনিবার রাত থেকে শুরু করে তিন ঘন্টারও বেশি সময় জুড়ে ১৫ থেকে ২০ হাজারের কাছাকাছি বজ্রপাত হয়েছে।

বজ্রপাতের ভয়াবহতার কারণে একে মাদার অব অল থান্ডারস্ট্রোম নামকরণ করা হয়েছে বলে সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দরে জ্বালানী তেল ভরার যন্ত্রপাতির ওপর বজ্রপাত পড়ায় নষ্ট হয়ে যায় সেগুলো। এরফলে ঐ বিমানবন্দরটি তাদের বিমান চলাচল বন্ধ রেখেছে।

এছাড়াও বজ্রপাতের সময় এক্সেস কাউন্টির স্টানওয়ে এলাকার একটি বাড়িতে আগুন লেগে গেলে পরে দমকল বাহিনী এসে আগুন নেভায়।

এদিকে দমকল বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে বজ্রপাতের সময়টুকুতে প্রায় পাঁচ শতাধিক ফোন কল আসে জরুরি ভিত্তিতে। বজ্রপাতের পরপর ওলেস ও মধ্য ইংল্যান্ডে প্রচুর বৃষ্টিপাত হয়েছে বলে জানা গেছে।

যদিও এসময় কোনো নিহত হওয়ার ঘটনা ঘটেনি বলেও বিবিসির ঐ সংবাদ প্রতিবেদনে জানা গেছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026