বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:৫১

উত্তর আয়ারল্যান্ডে গর্ভপাত বৈধকরণে সম্মত নন থেরেসা মে

উত্তর আয়ারল্যান্ডে গর্ভপাত বৈধকরণে সম্মত নন থেরেসা মে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: উত্তর আয়ারল্যান্ডে নারীদের জন্য গর্ভপাত বৈধকরণের বিষয়ে অসম্মতি জানানোয় নিজদল কনজারভেটিভ পার্টির মন্ত্রী ও আইনপ্রণেতাদের তোপের মুখে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে।

প্রতিবেশী আয়ারল্যান্ডে গর্ভপাত বৈধকরণের পক্ষে গণরায়ের পর বিষয়টি আলোচনায় এলো।

ব্রিটিশ সরকারের নারী ও সমতা বিষয়কমন্ত্রী পেনি মোরডন্ট বলেন, আয়ারল্যান্ডে গর্ভপাত বৈধ হওয়ায় তা উত্তরের জন্যও পরিবর্তনের আশা বয়ে আনবে। আয়ারল্যান্ডের জন্য এটি ঐতিহাসিক ও আনন্দের একটি দিন।

এদিকে, থেরেসা মের মুখপাত্র রোববার জানান, যেকোন নিয়ম পরিবর্তনের সিদ্ধান্ত কেবল উত্তর আয়ারল্যান্ডের সরকার কর্তৃক গ্রহণ করা উচিত।

এক টুইটবার্তায় মে বলেন, ‘আয়ারল্যান্ডের জনগণকে তাদের রায় দেওয়ার জন্য অভিনন্দন।’ তবে, এবিষয়ে উত্তর আয়ারল্যান্ডের ভবিষ্যৎ কী হতে যাচ্ছে, তা নিয়ে কোনও মন্তব্যই করেননি তিনি।

প্রসঙ্গত, আয়ারল্যান্ডে শুক্রবার ঐতিহাসিক গণভোটে গর্ভপাতের বৈধতা দেওয়ার পক্ষে গণরায় পড়ে। গর্ভপাত বিষয়ে ইউরোপে বিদ্যমান কঠোরতম কয়েকটি আইনি বিধান শিথিলকরণের উদ্দেশ্যে জনদাবির মুখে গণভোটের সিদ্ধান্ত দেয় দেশটি।

তবে, এর ধারাবাহিকতায় উত্তর আয়ারল্যান্ডেও পড়বে কিনা বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে। কেননা, এ অঞ্চলটির ওপর ব্রিটিশ সরকারের সর্বতো প্রভাব রয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026