সোমবার, ২৫ মে ২০২৬, ১২:০৫

কাজীটুলা ইউকে প্রবাসী কমিউনিটির আয়োজনে স্থানীয়দের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

কাজীটুলা ইউকে প্রবাসী কমিউনিটির আয়োজনে স্থানীয়দের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

শীর্ষবিন্দু নিউজ: আর্ত মানবতা ও সামাজিক উন্নয়নের কাজে নিয়োজিত ব্রিটেনে বসবাসরত কাজীটুলাবাসীর উদ্যেগে গড়ে ওঠা কাজীটুলা ইউকে প্রবাসী কমিউনিটির অর্থায়নে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক আলোচনা সভা ও অসহায় দারিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

গত ২৭শে মে রোববার দুপুরে খাদ্য সামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্টিত হয় স্থানীয় কাজিটুলা ওয়েলফেয়ার সোসাইটির কার্যালয়ে।

আলোচনা সভা শেষে গরিব ও এতিম অসহায় ৫০টি পরিবারের মধ্যে কাজিটুলা ওয়েলফেয়ার সোসাইটির কার্যালয়ে প্রথম ধাপে প্রায় ৫০টি দরিদ্র পবিরবারের মানুষদের মধ্যে ডাল, চাল, মরিচ, চোলা, দুধ, সয়াবিন তেলসহ ১৬ কেজি করে বিভিন্ন ধরনের খাদ্য বিতরণ করা হয়।

পযায়ক্রমে আরো প্রায় চারশত দরিদ্র মানুষের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হবে জানান উদ্যেক্তারা।

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের এলাকায় অতি দরিদ্র মানুষ রয়েছেন যাদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কষ্ট পোহাতে হয়। আর লন্ডনপ্রবাসীরা যদি সামান্যতম সাহায্য নিয়ে তাদের হাত প্রসারিত করে দেন তাহলে এই গরীব দু:খী মানুষগুলোর মুখে হাসি ফোটানো সম্ভব।

আর এই রমযান মাসে নিজ এলাকায় মানুষগুলোর মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করে ইউকে প্রবাসী কাজিটুলার বাসিন্দারা যে নজির স্থাপন করেছেন তা নিশ্চয়ই প্রশংসার দাবীদার।

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্টানে সভাপতিত্ব করেন কাজিটুলা মসজিদ কমিটির সাবেক সেক্রেটারী কামরান আহমদ কামাল ও পরিচালনায় করেন কাজিটুলা ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক মহসিন আহমদ চৌধরী। এতে বক্তব্যে রাখেন স্থানীয় কাউন্সিলার দেলওয়ার হোসেন সজিব, সাবেক কাউন্সিলার ও মহানগর বিএনপির সহ-সভাপতি হুমায়ুন কবির শাহিন, ইন্জিনিয়ার সেলিম মোস্তফা, ১৭নং ওয়ার্ড আওয়ামীলাগের সভাপতি আব্দুল মতিন, ফকরুল ইসলামসহ আরো অনেক।

উপস্থিত ছিলেন- নুরুল মোমিন, মাহদির খান টিপটন, আব্দুর রহমান, শফিকুল ইসলাম শামীম, ফারুক খান, জালাল আহমদ, সাহিদ আহমদ, জাহাঙ্গীর আহমদ, রিজভী হোসেনসহ এলাকার মুরুববীয়ান ও যুব সমাজ।

এই মহৎ কাজে সহায়তার জন্য ব্রিটেন বসবাসরত কাজিটুলাবাসীসহ প্রবাসীরা এলাকার যুব সমাজসহ স্থানীয় সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026