রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৬

শ্রম আইন সংস্কার করতে যাচ্ছে জাপান

শ্রম আইন সংস্কার করতে যাচ্ছে জাপান

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: শ্রম আইন সংস্কার করতে যাচ্ছে জাপান। দেশটির সংসদের নিম্নকক্ষে বিতর্কিত এ বিলটি পাস করা হয়েছে বলে বার্তাসংস্থা এএফপির একটি প্রতিবেদনে জানানো হয়েছে।

আইনটির বাস্তবায়ন হলে কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজ করার জন্য অর্থ পাবেনা কর্মজীবীরা। যদিও এখনো পর্যন্ত বিলটি সংসদের উচ্চকক্ষে যায়নি। মঙ্গলবার বিলটি সংসদের উচ্চপর্যায়ে পাস হলে তবেই এটি কার্যকর হবে।

এদিকে নিম্নকক্ষে পাস হওয়ার পরই একে ঘিরে সমালোচনা শুরু হয়েছে। সমালোচকদের মতে, অতিরিক্ত কাজ করার পরও অর্থ না দেয়া হলে অতিরিক্ত কাজের প্রতি আগ্রহ হারাবে সাধারণ শ্রমজীবীরা।

তবে বিলটি সবার ক্ষেত্রে প্রযোজ্য নয় বলেও এএফপি’র প্রতিবেদনটিতে জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী, যেই ব্যক্তি বছরে কমপক্ষে ১০.৭৫ মিলিয়ন আয় করবে। এই আইনটি তার জন্য বলবৎ হবে। অর্থাৎ ১০ মিলিয়নের নিচে অতিরিক্ত কাজের জন্য অর্থ পাবে।

যদিও শিনজো আবে সরকারের পক্ষ থেকে এ বিষয়টির পেছনে যুক্তি দেখিয়ে বলা হচ্ছে, ক্রমশ জনসংখ্যা কমে আসার এ চ্যালেঞ্জের জবাবে এ সংস্কারটি করা হচ্ছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026